WB HS Result 2021 Merit List: ৫০০-তে ৪৯৯! উচ্চ মাধ্যমিকে ইতিহাস গড়লেন মুর্শিদাবাদের সংখ্যালঘু কন্যা...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
WB HS Result 2021 Merit List: ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন মুর্শিদাবাদের এক সংখ্যালঘু কন্যা। তবে তাঁকে ‘প্রথম স্থানাধিকারী’ বলতে রাজি নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা: মাধ্যমিকের থেকে কিছুটা কমল উচ্চ মাধ্যমিকে পাশের হার। মাধ্যমিকে যেখানে পাশের হার ছিল ১০০ শতাংশ, সেখানে উচ্চ মাধ্যমিকে পাশের হার দাঁড়াল ৯৭.৬৯ শতাংশ। যদিও উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই পাশের হার রেকর্ড। ছাত্র এবং ছাত্রীদের পাশের হার প্রায় সমান। এ বছর যেহেতু পরীক্ষা হয়নি, তাই মেধাতালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে, সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এক থেকে দশের মধ্যে রয়েছেন মোট ৮৬ জন পরীক্ষার্থী। আর তাতে ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন মুর্শিদাবাদের এক সংখ্যালঘু কন্যা। তবে তাঁকে ‘প্রথম স্থানাধিকারী’ বলতে রাজি নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের তরফে ঘোষণা করা হয়েছে, ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল মূল্যয়ণ পদ্ধতিতে হবে আগেই জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ন’লক্ষ। পরীক্ষা বাতিল হওয়ায় মেধা তালিকা প্রকাশ হল না এ বছর। ২৩ জুলাই অর্থাৎ আগামীকাল থেকে মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন তাঁরা।
advertisement
advertisement
এদিন বিকেল চারটে থেকে ফল দেখা যাচ্ছে News 18 Bangla-র ওয়েবসাইট থেকেও।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার বিভিন্ন ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো…(WB HS Result 2021 Website)
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১(WB HS Result 2021 Online Check Link) অনলাইন চেক ওয়েবসাইটঃ- https://wbresults.nic.in/
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১ চেক লিংকঃ- (How To Check HS Result 2021 Online) https://www.exametc.com/
advertisement
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১(HS Result 2021 Online Checking Website WB) ওয়েবসাইট লিংকঃ- https://www.results.shiksha/
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১ অনলাইন চেকিং লিংক(How To Checking Online HS Result 2021) http://west-bengal.indiaresults.com/mdefault.html
Location :
First Published :
Jul 22, 2021 3:54 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Result 2021 Merit List: ৫০০-তে ৪৯৯! উচ্চ মাধ্যমিকে ইতিহাস গড়লেন মুর্শিদাবাদের সংখ্যালঘু কন্যা...










