advertisement

Madhyamik and HS Exam 2021: CBSE ও ISC-র পরীক্ষা বাতিলের জের? আজ নয় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা

Last Updated:

Madhyamik and HS Exam 2021: রাজ্যের লাখ-লাখ পড়ুয়াকে আবারও পরীক্ষার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত।

#কলকাতা: কথা ছিল, আজই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করবে। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হল। কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হবে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে, জানা গিয়েছে, আপাতত একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে। তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সরকারকে পরীক্ষার বিষয়ে সুপারিশ করবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে রাজ্যের লাখ-লাখ পড়ুয়াকে আবারও পরীক্ষার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত। তবে ওই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিয়ে বলে হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছরের মতো বাতিল করা হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Class 12 Board Exam)৷ পরীক্ষা হবে কী হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকেই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও পরীক্ষা না হলেও নির্দিষ্ট পদ্ধতি মেনেই সময়মতো দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর আগে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়েছিল৷ অপরদিকে, অতিমারির পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ার কারণে বাতিল করা হয়েছে আইএসসি বোর্ড পরীক্ষা (ISC Examination) ৷ মঙ্গলবার রাতে এই কথা জানান বোর্ড সচিব জেরি অ্যারাটুন। তাঁর কথায়, ‘পরীক্ষা বাতিল করছি আমরা। কীভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে, তা আমরা পরে জানিয়ে দেব।’
advertisement
ওয়াকিবহাল মহলের মতে, অতিমারীর কথা মাথায় রেখে যখন সিবিএসই ও আইএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে এ রাজ্যের সরকারকে। সেই কারণেই পরীক্ষা সূচি ঘোষণা আপাতত স্থগিত রাখা হচ্ছে।
advertisement
সূত্রের খবর, আজই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির বিষয়ে নোটিফিকেশন জারি হতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আদৌ এই পরিস্থিতিতে সম্ভব কিনা, তা খতিয়ে দেখবে ওই কমিটি। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik and HS Exam 2021: CBSE ও ISC-র পরীক্ষা বাতিলের জের? আজ নয় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement