Joint Entrance Exam: করোনার বছরে প্রথম অফলাইন পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স, ঘোষণা হল নতুন পরীক্ষার দিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে বুধবার জানিয়ে দেওয়া হল, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) হচ্ছে।
#কলকাতা: করোনার কালবেলায় অতিমারির (Coronavirus 2nd Wave) বাড়বাড়ন্তের কারণে এ বছরের মাধ্যমিক (Madhyamik Exam) এবং উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং সাধারণ মানুষদের কাছ থেকে মতামত নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাতিল হয়ে যাবে? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছিল এই অনিশ্চয়তা। তবে সব জল্পনা উড়িয়ে, দিনক্ষণ পিছিয়ে গেলেও এ বছর হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021)।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে বুধবার জানিয়ে দেওয়া হল, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021) হচ্ছে। তবে পরীক্ষা ১১ জুলাইয়ের থেকে পিছিয়ে গিয়ে নেওয়া হবে ১৭ জুলাই। এ বছর এই জয়েন্টই (Joint Entrance Exam 2021) হতে চলেছে প্রথম অফলাইন পরীক্ষা। অর্থাৎ, বাড়িতে বসে নয়, পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। বোর্ড সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষার সিট পড়বে। সেভাবেই ব্যবস্থা করতে চাইছে বোর্ড। মোট ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা। ১৪ অগস্টের মধ্যে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে যাবে। এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। শুধু জয়েন্ট এন্ট্রান্সই নয়, এবছর আরও মোট ১১টি পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে। এক্ষেত্রে প্রেসিডেন্সির ইউজির পরীক্ষা ৭ এবং ৮ অগস্ট ও পিজির পরীক্ষা নেওয়া হবে ১৪ অগস্ট।
advertisement
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এই ব্যাপারে। সবথেকে বড় বিষয়টি হল, এই পরীক্ষাটি বাতিল করা কোনওভাবেই সম্ভব ছিল না। কারণ, এটি একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার উত্তীর্ণরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি জাতীয় কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান। সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে বলেই হয়তো এই পরীক্ষাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারকে। মনে করা হচ্ছে বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করেই এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
advertisement
Location :
First Published :
Jun 23, 2021 3:45 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Joint Entrance Exam: করোনার বছরে প্রথম অফলাইন পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স, ঘোষণা হল নতুন পরীক্ষার দিন










