Jadavpur University: দেশের মধ্যে অনন্য সম্মান যাদবপুরের, পিছিয়ে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ও!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
অনন্য সম্মান পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কিছুটা পিছনে হলেও নজির কলকাতা বিশ্ববিদ্যালয়েরও (University of Calcutta)।
#কলকাতা: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মুকুটে নতুন পালক। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং-এ (Centre for World University Rankings) দেশের মধ্যে ১৮ তম জায়গায় যাদবপুর। কলকাতা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে যাদবপুর।
রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর দেশের মধ্যে দ্বিতীয়। প্রথম পঞ্জাব বিশ্ববিদ্যালয়, তৃতীয় কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)।
সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর তরফে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়। তাতেই যাদবপুর পিছনে ফেলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে।
advertisement
প্রসঙ্গত, গত বছর জুন মাসে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আর কলেজগুলির মধ্যে সর্বভারতীয় র্যাংকিংয়ে প্রথম দশে ছিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। যদিও সামগ্রিক বিচারে দেশের প্রথম ১০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বাংলা থেকে একমাত্র ঠাঁই পেয়েছিল আইআইটি খড়গপুর। সামগ্রিক র্যাংকিংয়ে খড়গপুর আইআইটি ছিল পাঁচ নম্বরে। তবে আইআইটির ভিড়েও নজরকাড়া পারফরম্যান্স ছিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
advertisement
আবার ২০২০ সালে কিউ এস ইন্ডিয়া র্যাঙ্কিং-এ রাজ্য বিশ্ববিদ্যালয় হিসাবে দেশের সেরা ছিল কলকাতা, আর দ্বিতীয় স্থানে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওই তালিকা অনুযায়ী, ২৭ নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুরের স্থান ৬৮-তে। প্রথম স্থানে ছিল আইআইটি বম্বে এবং পঞ্চম স্থানাধিকারী ছিল এ রাজ্যেরই খড়গপুর আইআইটি।
Location :
First Published :
May 27, 2021 6:40 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Jadavpur University: দেশের মধ্যে অনন্য সম্মান যাদবপুরের, পিছিয়ে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ও!









