advertisement

ISC Examination: বাতিল করা হল আইএসসি বোর্ড পরীক্ষা

Last Updated:
দিল্লি :  অতিমারির পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ার কারণে এ বার বাতিল করা হল আইএসসি বোর্ড পরীক্ষা ৷ মঙ্গলবার রাতে এই কথা জানান বোর্ড সচিব জেরি অ্যারাটুন। বলেছেন, ‘পরীক্ষা বাতিল করছি আমরা। কীভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে, তা আমরা পরে জানিয়ে দেব।’
বোর্ডের তরফে নোটিসে বলা হয়েছে, দেশজুড়ে কোভিড পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হল ৷ পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের সুস্থতা ও নিরাপত্তাই সবথেকে গুরুত্বপূর্ণ ৷
পাশাপাশি, এর আগেই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই-র অন্তর্গত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু না হলে তা শুরু করে দিতে ৷ সেইসঙ্গে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস দ্রুত শুরুর করার জন্য সূচি নির্ধারণ করতেও বলা হয়েছে স্কুলগুলিকে ৷ আইএসসি ২০২৩ অনুসারে পাঠ্যক্রম তৈরি হবে ৷
advertisement
advertisement
মঙ্গলবার বাতিল করা হয় সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও ৷ পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকেই ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরীক্ষা না হলেও নির্দিষ্ট পদ্ধতি মেনেই সময়মতো দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করা হবে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়৷ সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষাও আগেই বাতিল করা হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ISC Examination: বাতিল করা হল আইএসসি বোর্ড পরীক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement