বিদেশে পড়াশোনার ব্যাপারে সব তথ্য থাকবে এক জায়গায়, সরকার আনছে নয়া পোর্টাল GISP!
- Published by:Debalina Datta
Last Updated:
বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সব রকমের তথ্য এক জায়গায় সরবরাহ করার জন্য এই পোর্টাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
Aman Sharma
#নয়াদিল্লি: ভারত সরকারের বিদেশ মন্ত্রক ২০১৫ সালে স্টুডেন্টস রেজিস্ট্রেশন মডিউল (Students Registration Module) নামে এক প্ল্যাটফর্ম কিন্তু লঞ্চ করেছিল। চাইলে যে সব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন, তাঁরা এই প্ল্যাটফর্মে নিজেদের এবং পড়াশোনা সংক্রান্ত সব তথ্য আপলোড করতে পারতেন। পাশাপাশি ছিল কোনও অসুবিধা বা প্রতারণার সম্মুখীন হলে অভিযোগ দাখিল করার সুবিধাও। তার পরেও বিদেশে শিক্ষারত ভারতীয় নাগরিকদের জন্য একটি আলাদা পোর্টাল তৈরির প্রয়োজন কেন পড়ল?
advertisement
বুঝতে অসুবিধা নেই, এই প্ল্যাটফর্মের কিছুটা হলেও অসম্পূর্ণতা ছিল। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১১ লক্ষ ভারতীয় শিক্ষার্থীর পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের যাতে তথ্য সংক্রান্ত সব রকমের সহায়তা মেলে, সেই জন্য সরকার এবার গ্লোবাল ইন্ডিয়ান স্টুডেন্টস পোর্টাল (Global Indian Students Portal), সংক্ষেপে GISP নামে একটি পোর্টাল তৈরি করতে চলেছে। এই ব্যাপারে ভারত সরকারের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, মেডিক্যাল কাউন্সিল এফ ইন্ডিয়া (Medical Council of India), অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (Association of Indian Universities) এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (University Grants Commission) সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। এর পর যাবতীয় পরিকল্পনার বিবৃতি সহযোগে এই পোর্টাল তৈরির জন্য সরকারের তরফে বিডও ডাকা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে যে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সব রকমের তথ্য এক জায়গায় সরবরাহ করার জন্য এই পোর্টাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে নানা বিষয়ে যাবতীয় বিদেশি ইউনিভার্সিটির লিঙ্ক পাবেন শিক্ষার্থীরা, সেই সঙ্গে পড়াশোনার খরচ সংক্রান্ত ঋণ কোন কোন ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া যাবে, সেই তথ্যও থাকবে। থাকবে শিক্ষাবিমার সন্ধান, সংশ্লিষ্ট বিষয়ে কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে সেই তথ্যও। একই সঙ্গে এই বিষয়ে প্রতারক সংস্থাগুলো সম্পর্কেও তথ্য পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি, যে দেশে গিয়ে তাঁরা পড়াশোনা করতে ইচ্ছুক, সেই দেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট সম্পর্কেও অবগত করা হবে শিক্ষার্থীদের।
Location :
First Published :
Jun 25, 2021 5:49 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
বিদেশে পড়াশোনার ব্যাপারে সব তথ্য থাকবে এক জায়গায়, সরকার আনছে নয়া পোর্টাল GISP!











