advertisement

CBSE 10th and 12th Date Sheet Announced: সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষার সূচি ঘোষণা, শুরু ৩০ নভেম্বর

Last Updated:

সিবিএসই-র প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির ২০২২ সালের বোর্ড পরীক্ষার ফার্স্ট টার্ম শুরু হবে ৩০ নভেম্বর থেকে (CBSE 10th and 12th Date Sheet Announced)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#দিল্লি: দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্ম বোর্ড পরীক্ষার জন্য ডেট শিট প্রকাশ করল সিবিএসই (CBSE 10th and 12th Date Sheet Announced)৷ নভেম্বর এবং ডিসেম্বর মাসে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম ভাগ সম্পন্ন হবে৷ তবে অনলাইন নয়, আগের মতোই পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের৷
সিবিএসই-র (CBSE) প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির ২০২২ সালের বোর্ড পরীক্ষার ফার্স্ট টার্ম শুরু হবে ৩০ নভেম্বর থেকে৷ সেকেন্ড টার্মের পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি- মার্চ মাসে (CBSE class x board exams)৷ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর থেকে (CBSE class 12 board exams)৷ পঞ্চাশ শতাংশ সিলেবাসের উপরে ভিত্তি করে দুই ধাপে বোর্ড পরীক্ষা নেওয়া হবে৷
advertisement
advertisement
এই প্রথমবার নতুন এই পদ্ধতিতে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিতে চলেছে সিবিএসই৷ প্রসঙ্গত, করোনা অতিমারির কারণে এ বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই৷ cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সম্পূর্ণ সূচি দেখতে পারবে পরীক্ষার্থীরা৷
advertisement
ফার্স্ট টার্মের পরীক্ষায় মূলত অবজেক্টিভ প্রশ্ন করা হবে৷ শীতকালের কথা মাথায় রেখে গোটা দেশেই সকাল সাড়ে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে৷ পরীক্ষার মেয়াদ হবে নব্বই মিনিট৷
ফার্স্ট টার্মের পরীক্ষা শেষ হওয়ার পর তার মূল্যায়ন করে একটি রেজাল্ট প্রকাশ করা হবে৷ কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী বছর দ্বিতীয় টার্মের পরীক্ষার পর৷ পড়ুয়াদের সুবিধার্থে ইতিমধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্মের নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে সিবিএসই৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE 10th and 12th Date Sheet Announced: সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষার সূচি ঘোষণা, শুরু ৩০ নভেম্বর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement