advertisement

Aryabhatta National Maths Competition 2021: অঙ্কে তুখোড়? বাজিমাত করুন আর প্রতিযোগিতায় জিতুন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

বয়সসীমা ধার্য করা হয়েছে ১০ বছর থেকে ২৪ বছর বয়সের মধ্যে, যে কোনও স্কুল বা কলেজ পড়ুয়ারা এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবে।

#নয়াদিল্লি: অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট (AICTSD) আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতা ২০২১ আবেদন-এর (Aryabhatta National Maths Competition 2021) সময়সীমা বাড়িয়েছে। অতিমারীর কারণে AICTSD দিনক্ষণে কিছু রদবদল এনেছে। Aryabhatta National Maths Competition 2021 ৩০ মে পর্যন্ত আবেদন করা যাবে, যা আগে করা ছিল ২০ মে পর্যন্ত। যোগ্য প্রার্থী যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তাঁরা AICTSD-র ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারেন। এই প্রতিযোগিতার তারিখ ১০ জুন করা হয়েছিল, কিন্তু তা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। কাউন্সিল সূত্রে বলা হয়েছে আগামী ১৫ জুলাই এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতা ২০২১: যোগ্যতা
যারা জাতীয় পর্যায়ে তাঁদের গণিতের দক্ষতা উপস্থাপন করতে চান তাঁরা আবেদন করতে পারবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বয়সসীমা ধার্য করা হয়েছে ১০ বছর থেকে ২৪ বছর বয়সের মধ্যে, যে কোনও স্কুল বা কলেজ পড়ুয়ারা এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবে।
advertisement
আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতা ২০২১: কী ভাবে আবেদন করতে হবে
advertisement
স্টেপ ১: AICTSD এর অফিসিয়াল ওয়েবসাইট- যেতে হবে
স্টেপ ২: হোমপেজে গিয়ে "আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতা"-র লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: এর পর এজগ্রুপ সিলেক্ট করে রেজিস্টার করতে হবে।
স্টেপ ৪: রেজিস্টার করার পর "অ্যাপ্লাই নাও" অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৫: এবার নিজের বিশদ দিয়ে আবেদন পত্র ফিল আপ করতে হবে।
advertisement
স্টেপ ৬: সব শেষে অনলাইন মোডে ২৯০ টাকার আবেদনের ফি প্রদান করতে হবে।
অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ করার পরে, ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট নম্বর সহ রেজিস্টার্ড ই-মেল আইডিতে একটি কনফারমেশন পাঠানো হবে। প্রতি বছর প্রায় দুই লক্ষ পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে AICTSD এর মধ্যে থেকে ১০ হাজার জনকে বেছে নেয়। বাকি আবেদনগুলি বাতিল করা হয় এবং তাদের থেকে নেওয়া ফি ফেরত দেওয়া হয়।
advertisement
আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতা ২০২১: পরীক্ষার ফরম্যাট
প্রতিযোগিতাটি অনলাইনে সম্পন্ন হবে। আবেদনকারীরা বাডিতে বসে পরীক্ষা দিতে পারবেন। ২ নম্বরের ৩০টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে বলা হবে। ভুল উত্তরে নেগেটিভ মার্কিং থাকবে। মোট আবেদনকারীর মধ্যে মাত্র ২০ জনকে অনলাইন লাইভ ইন্টারভিউ-এর জন্য বেছে নেওয়া হবে। এর পর এই ২০ জনের মধ্যে থেকে তিন জনকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে।
advertisement
আর্যভট্ট জাতীয় গণিত প্রতিযোগিতা ২০২১: পুরস্কারের অর্থ
প্রথম পুরস্কার: ১.৫ লক্ষ টাকা
দ্বিতীয় পুরস্কার: ৫০,০০০ টাকা
তৃতীয় পুরস্কার: ১০,০০০ টাকা
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Aryabhatta National Maths Competition 2021: অঙ্কে তুখোড়? বাজিমাত করুন আর প্রতিযোগিতায় জিতুন লক্ষ লক্ষ টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement