Foreign Language Courses: লকডাউনে বাড়িতে বসেই শিখে নিন বিদেশি নানা ভাষা, রইল দরকারি ওয়েবসাইটের হদিশ...
- Published by:Shubhagata Dey
Last Updated:
যদি একসময় আপনারও মনের কোণে পছন্দসই ভাষা শেখার কোনও ইচ্ছে থেকে থাকে তাহলে এটাই হল সেরা সময়।
#কলকাতাঃ কোভিড অতিমারীর ফলে স্কুল কলেজ পড়ুয়াদের সঙ্গে সঙ্গে বাড়িতে বন্দী হয়ে পড়েছেন অনেকেই। এই বাড়তি সময় নষ্ট না করে সেটাকে কাজে লাগাতে হবে। এখন অনেক ওয়েবসাইট বাড়িতে বসেই নানা ভাষা শেখার সুযোগ করে দিচ্ছে। একটি বিদেশি ভাষা শিখে নিলে সেটা কর্মক্ষেত্রে কাজে আসতে পারে। তাছাড়া এখন চিকিৎসকরা অ্যালঝাইমারের মতো রোগ দূরে সরিয়ে রাখতেও বিদেশি ভাষা শেখার পরামর্শ দিচ্ছেন। যদি একসময় আপনারও মনের কোণে পছন্দসই ভাষা শেখার কোনও ইচ্ছে থেকে থাকে তাহলে এটাই হল সেরা সময়।
জার্মান অনলাইন ট্রেনিং- গ্যেটে ইন্সটিটিউট
গ্যেটে ইন্সটিটিউট (Goethe Institut) ম্যাক্সমুলার ভবন (Max Mueller Bhavan) দ্বারা এই কোর্স পরিচালিত হয়। এখানে একেবারে শুরু থেকে জার্মান ভাষা শেখা বা আগে থেকে শেখা থাকলে সেটা ঝালিয়ে নেওয়া দু'টোরই সুযোগ আছে। এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু ও সি ওয়ান এইভাবে বিভিন্ন স্তরে ভাষা শেখার ক্রম ভাগ করা আছে। বিশেষজ্ঞ দ্বারা প্ল্যান করা হয়েছে কোর্স। যেখানে শিক্ষার্থী নিজের যোগ্যতা ও গতি অনুযায়ী ভাষা শিখতে পারবে। এর জন্য খরচ পড়বে ৯০০০ টাকা। কোর্সটি ৭০ ঘণ্টার। তিন মাসের জন্য এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে।
advertisement
জেনেরাল ফ্রেঞ্চ কোর্স- দ্য আলিয়াস ফ্রস দ্যু প্যারিস (The Alliance Francaise de Paris)
এওয়ান, এটু, বি ওয়ান, বি টু ও সি ওয়ান এইভাবে ভাষা শেখার কোর্স ভাগ করা হয়েছে। Zoom-এর মাধ্যমে এখানে একজন শিক্ষার্থী ফরাসি ভাষা বলা ও শেখার সুযোগ পাবে। সুযোগ থাকবে শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলারও। নিজে নিজে যাতে এই ভাষায় লেখা শেখা যায় এবং ব্যাকরণ আয়ত্ত করা যায়, সেই সুযোগও আছে।
advertisement
advertisement
প্রফেশনাল সার্টিফিকেট ইন বেসিক স্প্যানিশ- এডএক্স (edX)
এখানে সাধারণ শব্দ এবং বাক্যাংশগুলির পাশাপাশি স্প্যানিশের বেসিক ব্যাকরণ সম্পর্কে একটি ধারণা তৈরি করা হয়। এটি উচ্চারণ এবং কথোপকথনের দক্ষতার উপরেও জোর দেয়। ভাষাবিদদের জন্য সাধারণ ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্সের (সিইএফআরএল, কাউন্সিল অফ ইউরোপ) গাইডলাইন অনুযায়ী নিত্যদিনের কথা বলা বা এটু স্তরের কথোপকথন শিখিয়ে দেবে এই কোর্স। চার মাসের জন্য এই কোর্সের মূল্য হল ৯২২৬ টাকা।
advertisement
অনলাইন জাপানি বিগিনার্স কোর্স- ইউডেমি (Udemy)
এই কোর্সটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য তৈরি এবং ভিডিও এবং পিডিএফ ফাইল পাঠ্যপুস্তকের মাধ্যমে শেখানো হয় জাপানি ভাষা। শিক্ষার্থীরা প্রতিদিনের কথোপকথন এবং অভিব্যক্তি ছাড়াও জাপানি উচ্চারণ এবং লেখাও শেখানো হয়। সমস্ত বর্ণনায় ইংরেজি সাবটাইটেল রয়েছে, যাতে প্রথমবার যাঁরা জাপানি ভাষা শিখছেন তাঁদের সুবিধা হয়। শেখার লোকেরা নিখরচায় উপকরণগুলি অধ্যয়ন করতে পারে। কোর্সে ১২টি পাঠ থাকবে এবং আবেদনকারীদের ৫,৭৬০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে।
advertisement
সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান লেভেল ১- LearnKorean.in
এটি একটি অনলাইন কোর্স যা কোরিয়ান ভাষার বিশেষজ্ঞরা দ্বারা শেখানো হয়। কোর্সে লাইভ ক্লাস, ভাষা শেখার নানা উপাদান এবং প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজনের জন্য কাস্টম ডিজাইন করা ক্লাসের ব্যবস্থা আছে। ১০ সপ্তাহের কোর্সটি সপ্তাহে দু'বার হয়। ক্লাসটি অনলাইন মোডে অনুষ্ঠিত হয় এবং প্রতি ব্যাচে কেবল ১৫টি আসন থাকবে।
advertisement
চাইনিজ ফর বিগিনার্স- কোর্সেরা (Coursera)
এই চার-সপ্তাহের কোর্সটি করার পরে, শিক্ষার্থীর চাইনিজ ম্যান্ডারিন সম্পর্কে প্রাথমিক ধারণা হবে এবং তারা এই ভাষায় প্রাথমিক ও দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত কথোপকথন করতে সক্ষম হবে। কোর্সে পাঠ্য সামগ্রী এবং অনুশীলন করার জন্য ডকুমেন্ট বেছে নেওয়া যাবে। রেজিস্ট্রেশন করার পর বিনা খরচে এই কোর্স করা যাবে।
advertisement
ইতালিয়ান বেসিক ইউজার এ১.১/এ ১.২- ইতালিয়ান এম্ব্যাসি কালচারাল সেন্টার (Italian Embassy Cultural Centre)
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বেসিক ইতালিয় ভাষা শিখতে পারবে। কোর্স শেষ হওয়ার পরে, এই ভাষাতে পড়তে, শুনতে, লিখতে এবং কথা বলতে পারবে। প্রতিটি ক্লাসে ১৫ জন শিক্ষার্থী থাকবে এবং নতুন অধিবেশনটি ১২ জুন থেকে শুরু হবে। কোর্সের সময়কাল আট সপ্তাহ এবং ৮,৫০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
Location :
First Published :
May 17, 2021 11:42 PM IST
বাংলা খবর/ খবর/Education-Career/
Foreign Language Courses: লকডাউনে বাড়িতে বসেই শিখে নিন বিদেশি নানা ভাষা, রইল দরকারি ওয়েবসাইটের হদিশ...









