NEET UG 2021 ওয়েবসাইট চালু, শীঘ্রই আসতে চলেছে বিজ্ঞপ্তি!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
NEET UG 2021-এর অফিসিয়াল ওয়েবসাইট হল neet.nta.nic.in। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খুটিনাটি এই ওয়েবসাইট থেকেই জানা যাবে।
#নয়াদিল্লি: সক্রিয় করা হল NEET 2021 undergraduate exam-এর ওয়েবসাইট। National Eligibility Cum Entrance Test (NEET) ২০২১ স্নাতক পরীক্ষার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাকটিভ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
রবিবার, ১ অগাস্ট, ২০২১ তারিখে NEET UG 2021 অনুষ্ঠিত হতে চলেছে। এমবিবিএস (MBBS), বিডিএস (BDS), বিএএমএস (BAMS), বিএসএমএস (BSMS), বিইউএমএস (BUMS), এবং বিএইচএমএস (BHMS)-এর মতো মেডিক্যালের কোর্সগুলিতে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষাটি নেওয়া হয়।
NEET UG 2021-এর অফিসিয়াল ওয়েবসাইট হল neet.nta.nic.in। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খুটিনাটি এই ওয়েবসাইট থেকেই জানা যাবে।পরীক্ষার্থীদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ-সহ যে কোনও বিষয়ে আপডেটের দিকে নজর রাখতে বলা হচ্ছে।
advertisement
advertisement
হিন্দি ও ইংরাজি সহ ১১টি ভাষায় প্রবেশিকা পরীক্ষাটি হবে। পরীক্ষার্থীরা পেন ও পেপারের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। অনলাইনে পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার্থীদের ম্যানুয়ালি পরীক্ষাটি দিতে হবে। পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। সেক্ষেত্রে যদিও এনইইটি ইউজি ২০২১-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই বিজ্ঞপ্তি ইস্যু হওয়ার পরেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
advertisement
প্রসঙ্গত, মার্চেই এনটিএ-এর তরফে জানানো হয়েছিল যে টেস্ট, সিলেবাস, বয়সের জন্য যোগ্যতার মাপকাঠি, সংরক্ষণ, আসনের বিভাগ, পরীক্ষা ফি, পরীক্ষার শহর, রাজ্যের কোড ইত্যাদির বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত বুলেটিন এনইইটি (ইউজি) ২০২১-এর আবেদনপত্র জমা দেওয়ার পরেই পাওয়া যাবে।
জাতীয় স্তরের পরীক্ষাটিতে যোগ্য হওয়ার জন্য, একজন প্রার্থীকে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজি নিয়ে ভারতের একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। যদিও কোভিড পরিস্থিতিতে CBSC এবং বিভিন্ন বোর্ড চলতি বছরে ১২ শ্রেণীর পরীক্ষা বাতিল করে দিয়েছে। তাই এক্ষেত্রে এনটিএ এনইইটি (ইউজি)-এর প্রবেশিকা পরীক্ষা দেওয়ার যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন করা হতে পারে।
Location :
First Published :
Jun 02, 2021 6:12 PM IST








