advertisement

IIT Jodhpur Recruitment 2021: বিভিন্ন বিভাগে ২০টি ইন্টার্ন পদে নিয়োগ হবে, জলদি অ্যাপ্লাই করুন

Last Updated:

মোট ২০ জন ইন্টার্নকে কাজ করার সুযোগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

#যোধপুর: ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যোধপুর (Indian Institute of Technology Jodhpur), সংক্ষেপে IIT যোধপুর। মোট ২০ জন ইন্টার্নকে কাজ করার সুযোগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
IIT যোধপুরে ইন্টার্ন নিয়োগে শূন্যপদের বিবরণ
মোট ২০ ইন্টার্ন পদের জন্য় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IIT যোধপুর কর্তৃপক্ষ। যার মধ্যে ১০টি করে পদ রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ও টেকনিক্যাল বিভাগে।
গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা যাঁরা ডিপ্লোমা করেছেন তাঁরা এই ইন্টার্ন পদের জন্য আবেদন করতে পারেন।
advertisement
IIT যোধপুরে ইন্টার্ন নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। অর্থাৎ চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত।
advertisement
IIT যোধপুরে ইন্টার্নশিপ সম্পর্কে বিস্তারিত বিবরণ
বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাঁদের নিয়োগ করা হবে তাঁদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা টেকনিক্যাল ক্ষেত্রে বিভিন্ন বিভাগে, সেন্টারে, স্কুলে (IIT-র মধ্যেই) কাজ করার সুযোগ থাকবে। বিভিন্ন জায়গায় কাজ দেখে শেখার সুযোগ থাকবে। হাতে কলমেও শিখতে পারবেন তাঁরা।
এছাড়াও যাঁরাই এই ইন্টার্নশিপ করবেন, তাঁদের IIT যোধপুরে কাজের অভিজ্ঞতাও হবে।
advertisement
IIT যোধপুরে ইন্টার্ন নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা
টেকনোলজি সম্পর্কে জ্ঞান রয়েছে, টেকনোলজির প্রতি ভালোবাসা রয়েছে এমন ফ্রেশার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা করেছেন, এমন মানুষজনকে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। যাঁরা চুক্তির ভিত্তিতে ইন্টার্ন হিসেবে IIT-তে কাজ করার সুযোগ পাবেন। সর্বোচ্চ ২ বছরের জন্য এই চুক্তি হবে।
কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত ইন্টার্নশিপ করা যাবে।
advertisement
IIT যোধপুরে ইন্টার্ন নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত একজন এই পদে আবেদন করতে পারবেন।
IIT যোধপুরে ইন্টার্ন নিয়োগে গুরুত্বপূর্ণ তথ্য
অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যাঁদের ইন্টার্ন হিসেবে নেওয়া হবে, তাঁরা বিভিন্ন রকম অফিসের কাজ, HR-এর কাজ, অ্যাকাউন্টস দেখা, কী কী কেনা হচ্ছে সেই সব দেখা এবং পড়ুয়াদের অ্যাকাডেমিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর কাজ করবেন।
advertisement
আর টেকনিক্যাল ইন্টার্নদের ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের টেকনিক্যাল বিষয়ে কাজ করতে হবে। ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতির কাজও তাঁদের করতে হতে পারে। অর্থাৎ IIT-র টেকনিক্যাল বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই ইন্টার্নরা।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIT Jodhpur Recruitment 2021: বিভিন্ন বিভাগে ২০টি ইন্টার্ন পদে নিয়োগ হবে, জলদি অ্যাপ্লাই করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement