advertisement

SSC Supreme Court Verdict: সোমার হলে সায়নগামের নয় কেন? ক্যানসার আক্রান্তের আর্জি, 'আমার চাকরিটাও অন্তত থাকুক'

Last Updated:

SSC Supreme Court Verdict: ক্যানসার আক্রান্ত হয়েও চাকরি থাকল না ফাঁসিদেওয়া বিধাননগরের কুরবান আলি হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সায়নগাম ভাওয়ালের।

চাকরি বাতিল মামলা
চাকরি বাতিল মামলা
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর চাকরি গেলেও ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট! ক্যানসার আক্রান্ত হয়েও চাকরি থাকল না ফাঁসিদেওয়া বিধাননগরের কুরবান আলি হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সায়নগাম ভাওয়ালের।
২০১৬ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে চাকরি পান। ২০২৪ থেকে শারীরিক অবস্থা অবনতি হতেই মরণরোগ ক্যানসারে আক্রান্ত হন সায়নগাম। প্রথম ধাপে ক্যানসারের চিকিৎসা শুরু করলেও তিন মাস অন্তর মুম্বইয়ে চিকিৎসা করতে হয়! এই অবস্থায় চাকরি গেলে কি হবে, খবর পাওয়ার পর চোখে মুখে দুঃশ্চিন্তায় ভেঙে পড়েছেন।
advertisement
advertisement
সায়নগাম জানান, বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল তবে এরকম একটা রায় বেরবে সেটা ভাবতে পারেনি। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, হঠাৎ করে এইভাবে চাকরি চলে গেলে কিভাবে সংসার চালাব ও নিজের চিকিৎসা কি ভেবে করাব সেটা বুঝে উঠতে পারছি না।
advertisement
ক্যানসার আক্রান্ত সোমা দাসের মত বিশেষ ছাড়ের আর্জি করেন তিনি। সায়নগাম বলেন,আদালত বিষয়টি দেখুক। অন্যথা টাকার অভাবে মাঝপথেই চিকিৎসা বন্ধ হবে। বাড়িতে রয়েছে দু-বছরের শিশু, বউ, মা, ভাই ও ভাইয়ের বউ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Supreme Court Verdict: সোমার হলে সায়নগামের নয় কেন? ক্যানসার আক্রান্তের আর্জি, 'আমার চাকরিটাও অন্তত থাকুক'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement