advertisement

Budget 2026: অ্যানিমেশন, VFX প্রশিক্ষণে ১৫০০০ স্কুলে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব! Orange economy সক্রিয় করতে বড় ঘোষণা

Last Updated:

Budget 2026: অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, এবং কমিকস (AVGC) সেক্টরের দ্রুত বৃদ্ধি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে এই সেক্টরে ২০ লাখ পেশাদার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।

বড় ঘোষণা নির্মলার
বড় ঘোষণা নির্মলার
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রবিবারের বাজেটে ভারতের ক্রিয়েটিভ ও ডিজাইন ইন্ডাস্ট্রি শক্তিশালী করার জন্য কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছেন। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, এবং কমিকস (AVGC) সেক্টরের দ্রুত বৃদ্ধি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে এই সেক্টরে ২০ লাখ পেশাদার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।
এই কাজে মানুষকে কর্মদ্যোগী করার জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণ। এই উদ্যোগের অংশ হিসেবে, সরকার সারা ভারতে ১৫,০০০টি সেকেন্ডারি স্কুল ও ৫০০টি কলেজে AVGC Content Creator Labs স্থাপনের পরিকল্পনা করেছে। মুম্বইয়ের Indian Institute of Creative Technologies এই ল্যাবগুলিকে সাপোর্ট করবে। এই ল্যাবগুলির লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভিটি, ডিজিটাল স্টোরিটেলিং এবং অ্যাডভান্সড মিডিয়া স্কিল তৈরি করা, যাতে এই সেক্টরে প্রচুর মানুষকে কর্মক্ষম করে তোলা যায়।
advertisement
advertisement
অর্থমন্ত্রী বলেছেন, “… ভারতের Animation, Visual Effects, Gaming এবং Comics (AVGC) সেক্টর একটি বর্ধিষ্ণু শিল্প, যেখানে ২০৩০ সালের মধ্যে ২০ লাখ পেশাদার প্রয়োজন হবে বলে অনুমান করা হচ্ছে। আমি মুম্বইয়ের Indian Institute of Creative Technologies-কে এই বিষয় নিয়ে স্কুল এবং কলেজগুলিকে সাপোর্ট করার প্রস্তাব দিচ্ছি, যাতে তারা ১৫,০০০টি মাধ্যমিক স্কুল এবং ৫০০টি কলেজে AVGC Content Creator Labs তৈরি করতে পারে”।
advertisement
নির্মলা সীতারমণ ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষিত পেশাদারদের যে অভাব রয়েছে তার কথাও উল্লেখ করেছেন। তিনি পূর্ব ভারতে Challenge Route-এর মাধ্যমে একটি নতুন National Institute of Design তৈরির প্রস্তাব দিয়েছেন, যাতে প্রশিক্ষিত ডিজাইনারদের ঘাটতি পূরণ করা যায়।
advertisement
দেশের অর্থমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “ভারতের ডিজাইন ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছে, কিন্তু এখনও যথেষ্ট ডিজাইনার নেই। আমি Challenge Route-এর মাধ্যমে পূর্ব ভারতে একটি নতুন National Institute of Design স্থাপনের প্রস্তাব দিচ্ছি, যাতে ডিজাইন এডুকেশনের পরিকাঠামো উন্নত করা যায়…”। কেন্দ্রের এই উদ্যোগের ফলে ডিজাইন এডুকেশন আরও উন্নত হবে, সৃজনশীলতা বাড়বে এবং ডিজাইন সেক্টরে আগ্রহী পেশাদারদের জন্য সুযোগ তৈরি হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Budget 2026: অ্যানিমেশন, VFX প্রশিক্ষণে ১৫০০০ স্কুলে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব! Orange economy সক্রিয় করতে বড় ঘোষণা
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement