advertisement

BSF Recruitment 2022: বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে ৯০ পদে নিয়োগ! আজই আবেদন করুন

Last Updated:

BSF Recruitment 2022: বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সিরিজে।

bsf recruitment 2022
bsf recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি ডিরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্সের (Director General, Boarder Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ বি পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BSF Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সিরিজে। বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
BSF Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৯০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাডিরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স (Director General, Boarder Security Force)
পদের নামইনস্পেক্টর আর্কিটেক্ট, সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল)
শূন্যপদের সংখ্যা ৯০
কাজের স্থানভারত
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুচলছে
শিক্ষাগত যোগ্যতাআর্কিটেক্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ানিংয়ে ডিপ্লোমাধারীরা আবেদনের যোগ্য
বেতনক্রম: আবেদন পদ্ধতি:কিছু জানানো হয়নি অনলাইন
আবেদনের শেষ দিনবিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে
advertisement
BSF Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
আর্কিটেক্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
ইনস্পেক্টর আর্কিটেক্ট- ১টি পদ
আর্কিটেকচার ডিগ্রিপ্রাপ্ত, যাঁরা আর্কিটেক্টস অ্যাক্ট, ১৯৭২-এর অধীনে রেজিস্ট্রেশন করিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য।
বয়সসীমা- ৩০ বছরের বেশি হওয়া উচিত নয়।
সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স)- ৫৭টি পদ
সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে।
advertisement
বয়সসীমা- ৩০ বছরের বেশি হওয়া উচিত নয়।
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল)- ৩২টি পদ
সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমাপ্রাপ্ত পার্থীরা আবেদনের যোগ্য।
বয়সসীমা- আবেদনের শেষ দিন বয়সসীমা ৩০ বছরের বেশি হওয়া উচিত নয়।
প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে বা তার আগে আবেদনপত্র পাঠাতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
BSF Recruitment 2022: বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে ৯০ পদে নিয়োগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement