advertisement

UPSC Final Result: প্রকাশিত হল UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল, সিভিল সার্ভিসে শীর্ষে অনুজ অগ্নিহোত্রী, কীভাবে দেখবেন নিজের নাম?

Last Updated:

প্রকাশিত হল UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন অনুজ অগ্নিহোত্রী।

প্রকাশিত হল UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল
প্রকাশিত হল UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল
নয়াদিল্লি: সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গোটা দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হলেন অনুজ আগরওয়াল। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। দেশজুড়ে নানা সিভিল সার্ভিস ক্যাটেগরিতে PDF-এ নাম ও রোল নম্বর দেওয়া রয়েছে। এই বছর অনুজ অগ্নিহোত্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) শুক্রবার তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in এবং upsconline.nic.in-এ সিভিল সার্ভিস পরীক্ষার ২০২৫ সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ২৭ ফেব্রুয়ারি ইন্টারভিউ শেষের পর থেকে প্রার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। ফল প্রকাশের পর প্রার্থীরা ওয়েবসাইটে উপলব্ধ PDF -এ তাদের নাম এবং রোল নম্বর পরীক্ষা করতে পারবেন। IAS, IFS, IPS এবং বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবায় গ্রুপ ‘A’ এবং গ্রুপ ‘B’-তে মোট 958 জন প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ২৫ মে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। মূল পরীক্ষা ২২ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল। ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি।
advertisement
অনুজ অগ্নিহোত্রী কোটার কাছে রাজস্থানের একটি ছোট শহর রাওয়াতভাটা থেকে এসেছেন। উচ্চ শিক্ষার জন্য যোধপুরে যাওয়ার আগে তিনি সেখানেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস যোধপুর থেকে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি ডিগ্রি অর্জন করেছিলেন। ২০২৩ সালে বাধ্যতামূলক ইন্টার্নশিপ শেষ করার পর, তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Final Result: প্রকাশিত হল UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল, সিভিল সার্ভিসে শীর্ষে অনুজ অগ্নিহোত্রী, কীভাবে দেখবেন নিজের নাম?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement