advertisement

Success Story: ইঞ্জিনিয়ারিং পাশ করে মোটা বেতনের চাকরি ছেড়ে মেয়ের সঙ্গে ডাক্তারি পড়ছেন ৫৪ বছর বয়সি বাবা

Last Updated:

Success Story: মনের সুপ্ত ইচ্ছে ছিল ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়া৷ সেই ইচ্ছে পূরণ হল তাঁর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিপিসিএল-এর কোচি রিফাইনারি-তে চিফ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন লেফ্টেন্যান্ট কর্নেল আর মুরুগাইয়ান। তবে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হয়েছিলেন পরিবারের চাপে। তাঁর মনের সুপ্ত ইচ্ছে ছিল ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়া৷ সেই ইচ্ছে পূরণ হল তাঁর৷ তবে জীবন তাঁর জন্য ইচ্ছেপূরণের কাহিনি লিখেছিল অভিনব মোচড়ের সঙ্গে৷
কয়েক দশক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন মুরুগাইয়ান৷ শত প্রতিবন্ধকতাতেও তিনি নিজের ইচ্ছেকে হারিয়ে যেতে দেননি৷ এনইইটি পরীক্ষার প্রস্তুতি নিলেন তিনি৷ পরীক্ষাও দিলেন৷ তবে তাঁর কিশোরী কন্যার সঙ্গে৷
পূর্ণ সময়ের চাকরি করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন৷ কিন্তু হার মানেননি তিনি৷ ছেড়ে দেননি সুপ্ত আশা৷ ১৮ বছরের কিশোরী কন্যার সঙ্গে নিট দিলেন তিনি৷ প্রতিদিন অফিস থেকে ফিরে সন্ধ্যায় মেয়ের সঙ্গে পড়তে বসতেন বাবাও৷ তাঁর এই স্বপ্নপূরণের দৌড়ে পাশে ছিলেন সহধর্মিনীও৷
advertisement
advertisement
২০২১ সালে NEET-তে মেয়ের সঙ্গে বসেছিলেন লেফ্টেন্যান্ট কর্নেল আর মুরুগাইয়ান৷ শেষ পর্যন্ত একইসঙ্গে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সফল হন বাবা-মেয়ে৷ ডাক্তার হওয়ার জন্য মোটা অঙ্কের বেতনের চাকরি ছেড়েছেন মধ্যবয়সি মুরুগাইয়ান৷
চেন্নাইয়ের শ্রীললিতাম্বিকে মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন মুরুগাইয়ান৷ মেয়ে শীতল ডাক্তারি পড়ছেন পণ্ডিচেরির বিনায়ক মিশন মেডিক্যাল কলেজে৷ কোর্স শেষে বাবা মেয়ে দু’জনেই পাবেন এমবিবিএস ডিগ্রি৷ প্রসঙ্গত এমবিবিএস পাঠরত মুরুগাইয়ানের ইঞ্জিনিয়ারিং, আইনশাস্ত্র এবং বিজনেস শাখাতেও ডিগ্রি আছে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ইঞ্জিনিয়ারিং পাশ করে মোটা বেতনের চাকরি ছেড়ে মেয়ের সঙ্গে ডাক্তারি পড়ছেন ৫৪ বছর বয়সি বাবা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement