advertisement

Teacher Recruitment: মাসে ২১০০০-২৭০০০ টাকা বেতন! রেলের বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ, আবেদনের খুঁটিনাটি জানুন

Last Updated:

Teacher Recruitment: নিয়োগ করা হবে আদ্রা ডিভিশনের বিভিন্ন বিদ্যালয়ে, যার মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস ১, ক্যাম্পাস ২, ক্যাম্পাস ৩-সহ আদ্রা ডিভিশনের একাধিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে।

শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত বিভিন্ন রেলের বিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য চুক্তিভিত্তিক ৩২ শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, পিজিটি, টিজিটি ও পিআরটি পদে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদের মধ্যে পিজিটি ৭ জন, টিজিটি ১৯ জন এবং পিআরটি ৬ জন। নিয়োগ করা হবে আদ্রা ডিভিশনের বিভিন্ন বিদ্যালয়ে, যার মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস ১, ক্যাম্পাস ২, ক্যাম্পাস ৩-সহ আদ্রা ডিভিশনের একাধিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে।
বেতন কাঠামো অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা মাসিক ২১,২৫০ টাকা থেকে ২৭,৫০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। আদ্রা ডিভিশনের রেলের আধিকারিক অমরনাথ সিং জানিয়েছে, আগামী ১০ মার্চ হিন্দি, ইংরেজি, পিআরটি ইংরেজি, জীববিজ্ঞান এবং পিসিবি বিষয়ের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ অর্থনীতি, কম্পিউটার, পিসিএম ও পিইটি এবং ১৬ মার্চ ইতিহাস, এসএসটি ও সংস্কৃত বিষয়ের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুখে দিলেই ‘খেলা’ শুরু! সবার প্রিয় ‘এই’ ফল কুরে কুরে খেয়ে ফেলে ‘মানুষের মাংস’! এবারে কেনার আগে ভাবুন
সমস্ত ইন্টারভিউ সকাল ন’টা থেকে শুরু হবে এবং স্থান নির্ধারিত হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল, আদ্রা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ডিএলএড থাকা আবশ্যক। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান হয়েছে। শূন্যপদ, বয়সসীমা, প্রয়োজনীয় নথি ও অন্যান্য শর্তাবলির বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে। প্রয়োজনীয় নথির তালিকার জন্য প্রার্থীদের নিচের দুটি ওয়েবসাইট। sermhssadra.com অথবা https://ser.indianrailways.gov.in/view দেখতে পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teacher Recruitment: মাসে ২১০০০-২৭০০০ টাকা বেতন! রেলের বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ, আবেদনের খুঁটিনাটি জানুন
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement