advertisement

কোনও সাধারণ মানুষ নয় আমি ধোনির কাছে জায়গা খুইয়েছিলাম, স্বীকারোক্তি দীনেশ কার্তিকের

Last Updated:

গত দু-তিন মাস ধরে সময়টা দারুণ যাচ্ছে দীনেশ কার্তিকের ৷ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি কেকেআর অধিনায়ক, সবক্ষেত্রেই দারুণ সফল কার্তিক ৷

#বেঙ্গালুরু : গত দু-তিন মাস ধরে সময়টা দারুণ যাচ্ছে দীনেশ কার্তিকের ৷ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি কেকেআর অধিনায়ক, সবক্ষেত্রেই দারুণ সফল কার্তিক ৷
তবে জাতীয় দলের জার্সি গায়ে উইকেটের পিছনে তাঁর জায়গা পাকা নয় ৷ এবার ঋদ্ধিমান সাহা-র চোট পাওয়ায় আফগানিস্তান টেস্টে শিকে ছিঁড়েছে কিন্তু সীমায়িত ওভারের ক্রিকেটে এখন ধোনির হাতেই গ্লাভস ৷
তবে এই নিয়ে দীনেশ কার্তিকের মনে কোনও আক্ষেপ নেই ৷ ঐতিহাসিক টেস্টে-র জন্য নিজেকে দারুণ ভাবে তৈরি করছেন কার্তিক ৷ কিন্তু ধোনি সম্পর্কে এদিন তিনি যে মন্তব্য করলেন তাতে ধোনি ফ্যানদের মন জিতে নিলেন তিনি ৷
advertisement
advertisement
দীনেশ কার্তিক বলেছেন তিনি কোনও সাধারণ মানুষের কাছে জায়গা হারাননি তিনি জায়গা হারিয়েছিলেন ধোনির কাছে ৷ শুধু এটুকুতেই থামেননি তিনি ৷ আসলে ২০১০ –র টেস্ট জার্সিতে শেষবার খেলেছিলেন তিনি ৷ তারপর পুরোটাই ছিল ধোনি রাজ ৷ কার্তিক বলেছেন, ‘‘ আমি সেসময় খুব একটা ভালো ছিলাম না ৷ আমি ধারাবাহিকও ছিলাম না ৷ চারদিকে দারুণ প্রতিযোগিতামূলক পরিস্থিতি ছিল ৷ যার সঙ্গে প্রতিযোগিতা ছিল, তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি ৷ সে সময় বিশ্ব ক্রিকেটে অনেক রদবদল চলছিল ৷ ধোনি হচ্ছেন তিনি, যিনি বিশ্ব ক্রিকেটর মঞ্চে নিজেকে অন্যতম সেরা ভারতীয় অধিনায়ক হিসেবে প্রমাণিত করেছেন ৷ ’’
advertisement
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে মরিয়া কার্তিক ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোনও সাধারণ মানুষ নয় আমি ধোনির কাছে জায়গা খুইয়েছিলাম, স্বীকারোক্তি দীনেশ কার্তিকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement