advertisement

বিয়ের আগেই মুম্বই থেকে ভ্যানিশ দীপিকা-রণবীর ! গেলেন কোথায় ?

Last Updated:
#মুম্বই: মুম্বইয়ে এখন বিয়ের মরসুম ৷ একদিকে বয়ফ্রেন্ড নিক জোনাসের সঙ্গে রোকা সেরে একেবারে বিয়ের জন্য তৈরি প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর অন্যদিকে পারদ চড়ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ! নানা গুঞ্জন চলছে বিয়ের নানা সাজসরঞ্জম নিয়ে ৷ যেমন শোনা যাচ্ছে রুপোর গয়নায় সাজবেন দীপিকা, অন্যদিকে শোনা যাচ্ছে বিয়ের দিন একেবারে হায়দরাবাদী কায়দায় দীপিকার সামনে এসে হাজির হবেন রণবীর !
advertisement
তবে এ সব প্ল্যানিংয়ের মধ্যেই হঠাৎ মুম্বই থেকে গায়েব হয়ে গেলেন রণবীর ও দীপিকা ৷ নিজেদের শ্যুটিং শিডিউলকে এক পাশে রেখে এখন দু’জনেই ব্যস্ত বিয়ের শপিংয়ে ৷ বলিউডে উড়ে আসা খবর অনুযায়ী, আপাতত মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা ও রণবীর ৷ জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতেই নাকি বিয়ের আগে বসতে চলেছে নন্দীপুজোর আসর ৷ সংসারের সমৃদ্ধির জন্যই নাকি রণবীর ও দীপিকা অংশ নেবেন এই পুজোতে ৷
advertisement
তবে আপাতত, এই বিষয় নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি দীপিকা বা রণবীর কেউ-ই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আগেই মুম্বই থেকে ভ্যানিশ দীপিকা-রণবীর ! গেলেন কোথায় ?
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement