advertisement

Dakshin Dinajpur News: গাছ কাটার সময় দুর্ঘটনা! চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

Last Updated:

গাছ কাটার সময় বিপর্যয়, গাছ চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের

দক্ষিণ দিনাজপুর: গাছ কাটতে গিয়েই হল বিপত্তি। গাছ চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের ভারিলাতে। মৃতের নাম রাজু ওঁরাও (২৩)।
মৃত রাজু ওঁরাও কলেজে পড়াশোনা করত। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার খরচ জোগাড়ের জন্যই সে মাঝে মধ্যে গাছ কাটার শ্রমিকের কাজ করত। এদিন দুপুর বারোটার দিকে তপনের ভারিলা গ্রামে গাছ কাটার সময় তার উপর গাছটি পড়ে যায়। ওই ভারি গাছের তলায় চাপা পড়েন রাজু। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তাঁর।
advertisement
advertisement
হাসপাতালে ওই শ্রমিকের মৃত্যুর পর পুলিশ নিয়মমাফিক তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: গাছ কাটার সময় দুর্ঘটনা! চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
Next Article
advertisement
Sudipta Sen: অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
  • প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা

  • অবশেষে সব মামলায় জামিন সুদীপ্ত সেনের !

  • তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement