advertisement

Dakshin Dinajpur News: কেজি কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার বালুরঘাটে! নিষ্ক্রিয় করা হল আত্রেয়ী নদীর পাড়ে

Last Updated:

বালুরঘাট থানার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ডি.ই.বি ও বালুরঘাট থানার পক্ষ থেকে প্রচুর বাজি উদ্ধার করা হয়। যা আত্রেয়ী নদীর পাড়ে নিয়ে নষ্ট করা হয়।

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট থানার বিভিন্ন প্রান্তে অভিযান চালানোর সময় ডি.ই.বি ও বালুরঘাট থানার পক্ষ থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি নষ্ট করা হল শনিবার। এদিন সকাল এগারোটা নাগাদ বালুরঘাট শহরের আত্রেয়ী নদী সংলগ্ন কল্যাণী ঘাটে নিষিদ্ধ বাজি গুলি নষ্ট করে মালদা সিআইডি বোম স্কোয়াডের সদস্যরা। এছাড়াও বোম স্কোয়াডের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিইবি আধিকারিক, বালুরঘাট থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।
জানা যায়, এদিন প্রায় ১৫-২০ কিলো নিষিদ্ধ বাজি নষ্ট করে সিআইডি বোম স্কোয়াডের সদস্যরা। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে লাগাতার এই অভিযান চলবে বলে বালুরঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরকমই অভিযানে সাফল্য পেয়েছে জেলা পুলিশও।
advertisement
advertisement
এদিকে নিষিদ্ধ বাজি নষ্ট করার সময় কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়। এদিন বালুরঘাট কল্যানী ঘাট এলাকায় উপস্থিত ছিলেন বালুরঘাট দমকল কেন্দ্রের ওসি বাপন দাস, মালদা সিআইডি বিভাগের ইন্সপেক্টর সুশান্ত ঘোষ সহ অন্যান্যরা।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: কেজি কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার বালুরঘাটে! নিষ্ক্রিয় করা হল আত্রেয়ী নদীর পাড়ে
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement