advertisement

Corn Cultivation Tips: পাট পচানোর জলের অভাব! তন্তুচাষ ছেড়ে কৃষকদের লাভের দিশা এখন ভুট্টা চাষ

Last Updated:

পাট পচানোর জলের অভাব, শ্রমিকের খরচ বেশি। তাই পাট থেকে মুখ ফিরিয়ে ভুট্টা চাষ করছেন জেলার চাষিরা। ভুট্টা চাষে লাভো দ্বিগুন।

+
পাটের

পাটের পরিবর্তে ভুট্টা চাষ

দক্ষিণ দিনাজপুর: পাট পচানোর জলের অভাব। পাট চাষ থেকে মুখ ফিরিয়ে জেলার বহু পাট চাষি অল্প পুঁজিতে ভুট্টা চাষে মনোযোগী হয়েছে। কৃষকদের দাবি পাট চাষ করে লাভের পরিমাণ থাকে না বললেই চলে। কিন্তু ভুট্টা চাষ করে লাভ দ্বিগুন, এমনকি খাটনির পরিমাণ অনেকটাই কম। এর ফলে কৃষকরা পাটের পরিবর্তে ভুট্টা চাষে মনোযোগী হয়েছেন।
চাষিদের একাংশ জানান, পাট চাষে জমি তৈরি থেকে পাট জাঁক দেওয়া পর্যন্ত প্রচুর খরচ হয়। জাঁক দেওয়ার আগে পাট কেটে জলাশয়ে বয়ে নিয়ে যেতেও অনেক শ্রম লাগে। ফলে ক্ষতির মুখে পড়েছেন পাট চাষিরা। এ ছাড়াও পর্যাপ্ত বৃষ্টি না হলে পাট পচাতে জলাশয়ের খোঁজে হন্য হতে হয়। এ সবের কারণে চাষিরা পাট চাষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভুট্টা চাষের প্রতি ঝোঁক বাড়িয়েছে।
advertisement
advertisement
এবিষয়ে ভুট্টা চাষি প্রশান্ত কুমার মন্ডল জানান,”ভুট্টা একটি ভাল অর্থকরী ফসল। ভুট্টা মূলত তিন মাসের ফসল। হাইব্রিড জাতীয় ভুট্টা চাষে প্রচুর ফলন পাওয়া যায়। এমনকি ভুট্টা চাষে লেবার খরচ নেই বললেই চলে। বিগত বছর ভুট্টা চাষে বিঘা প্রতি ১০ হাজার টাকা লাভ দেখা দিয়েছে।” ভুট্টার জাত অনুযায়ী আগড় (আগে) ভুট্টা হতে সময় লাগে চার মাস এবং নমলা (পরে) ভুট্টা হতে সময় লাগে তিন মাস। ভুট্টা চাষে প্রতি বিঘায় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় ভুট্টার ফলন ভাল হলে ৪০ থেকে ৫০ মণ উৎপাদন হয়ে থাকে। আগামীতে মানুষের খাদ্যতালিকায় আরও বেশি করে যুক্ত হলে দ্বিগুন বাড়বে ভুট্টা চাষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Corn Cultivation Tips: পাট পচানোর জলের অভাব! তন্তুচাষ ছেড়ে কৃষকদের লাভের দিশা এখন ভুট্টা চাষ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement