advertisement

South Dinajpur News: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক নাবালিকার! শোকে পাথর গোটা পরিবার

Last Updated:

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ফতেমা বেগম নামের এক নাবালিকা। বয়স প্রায় ৯ বছর৷ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কালিনগরে৷

আত্মঘাতী নাবালিকা 
আত্মঘাতী নাবালিকা 
দক্ষিণ দিনাজপুর :গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল নাবালিকা। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম ফতেমা বেগম। বয়স প্রায় ৯ বছর৷ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কালিনগরে৷ দুপুরে ওই নাবালিকা বাড়িতে ফাঁস দেয়৷ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, বেশ কিছুদিন আগে ওই নাবালিকা মাথা ন্যাড়া করে। এরপর থেকেই তাকে বন্ধুরা কটুক্তি করত বলে জানা যায়। বাড়ির পাশে বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওই নাবালিকা বাড়িতে আসে দুপুরে। কিছুক্ষণ পরে ওই নাবালিকার মা ঘরে ডুকলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ঘরের ভিতরে। ঝুলন্ত অবস্থায় নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
এদিকে বালুরঘাট থানার পুলিশদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে ওই নাবালিকা আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক নাবালিকার! শোকে পাথর গোটা পরিবার
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement