advertisement

মহিলা যাত্রীর পোশাক খুলিয়ে নগ্ন ছবি তোলার অভিযোগ উঠল ওলা চালকের বিরুদ্ধে

Last Updated:

ফের অ্যাপের মাধ্যমে বুক করা ক্যাবে যৌন হেনস্থার শিকার হলেন যুবতী ৷ বেঙ্গালুরুর বিমানবন্দর যাওয়ার জন্য ক্যাব বুক করেন ২৬ বছরের যুবতী ৷

#বেঙ্গালুরু: ফের অ্যাপের মাধ্যমে বুক করা ক্যাবে যৌন হেনস্থার শিকার হলেন যুবতী ৷ বেঙ্গালুরুর বিমানবন্দর যাওয়ার জন্য ক্যাব বুক করেন ২৬ বছরের যুবতী ৷ কিন্তু গন্তব্য পৌঁছনোর আগে গাড়ি অন্য রাস্তায় নিয়ে গিয়ে ওলা চালক ৷ এরপর তাকে গাড়িতে আটকে রাখে ৷ অশালীন আচরণের পাশাপাশি তাকে বিবস্ত্র করে ছবি তুলতে বাধ্য করা হয় ৷ ছবি তুলতে না দিলে বন্ধুদের ডেকে তাকে গণধর্ষণের হুমকি দেয় ওলা চালক ৷ এরপর ছবি তুলে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয় চালক ৷ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১ তারিখে ৷
যুবতী তার অভিযোগে জানিয়েছেন, মুম্বইয়ের বিমান ধরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ৷ আচমকা এয়ারপোর্টের কাছে অন্য রাস্তা ধরে নির্জন একটি জায়গায় তাকে নিয়ে যায় ৷ এরপর দরজা, জানলা সমস্ত লক করে দেয় চালক ৷ এমনকী তার হাত থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় ৷ এরপর তাকে বিবস্ত্র করে ছবি তুলতে বাধ্য করা হয় ৷
advertisement
advertisement
পেশায় স্থপতি ওই যুবতী বিমানবন্দরে পৌঁছে ইমেলের মাধ্যমে পুলিশে অভিযোগ দায়ের করে ৷ পুলিশের তরফে ওলায় নোটিশ পাঠিয়ে ড্রাইভারের ভেরিফিকেশন কেন করা হয়নি তা জানতে চাওয়া হয়েছে ৷
ওলার তরফে জানানো হয়েছে যে তারা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত ৷ অভিযুক্ত চালককে ব্ল্যাকলিস্ট করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মহিলা যাত্রীর পোশাক খুলিয়ে নগ্ন ছবি তোলার অভিযোগ উঠল ওলা চালকের বিরুদ্ধে
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement