advertisement

Bangla News: সোশ্যাল মিডিয়ায় পরিচয়! নাবালিকার সঙ্গে সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক! চাঞ্চল্য

Last Updated:

Bangla News: নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ওই নাবালিকার বাড়ি দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে পরিচয়, তারপরেই ঘটে যাচ্ছিল ভয়ংকর ঘটনা
সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে পরিচয়, তারপরেই ঘটে যাচ্ছিল ভয়ংকর ঘটনা
দিনহাটা: নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ওই নাবালিকার বাড়ি দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। নাবালিকার সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় উত্তর ২৪ পরগণার কাকদ্বীপ এলাকার এক যুবকের। এই ঘটনায় নাবালিকার প্রতিবেশী মহিলার মদত ছিল। তারপর দু’জনকে বাইরে পাঠানোর ব্যবস্থাও করে দেন ওই মহিলা।
তবে নবলিকার পরিবারের সদস্যরা খবর পাওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর ওই নাবালিকা ও যুবককে শিলিগুড়ির এনজেপি স্টেশনে থেকে আটক করে পুলিশ। ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “উত্তর ২৪ পরগণার কাকদ্বীপ এলাকার এক যুবকের সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় ওই নাবালিকার।
advertisement
advertisement
প্রতিবেশী এক মহিলাই নিজের ফোন দিয়ে দু’জনের সঙ্গে দু’জনের পরিচয় করিয়ে দেন। এরপরই বুধবার ওই নাবালিকাকে নিয়ে যাওয়ার জন্য দিনহাটা আসে ওই যুবক। নাবালিকাকে, যুবকের সঙ্গে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেয় সে-ই। ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানার পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ খোঁজখবর শুরু করে। তারপর ওই নাবালিকার এক আত্মীয় শিলিগুড়িতে এনজেপি স্টেশনে গিয়ে খোঁজখবর শুরু করলে সেখানেই ওই নাবালিকা উদ্ধার করেন। পুলিশ আটক করেছে ওই যুবককেও। দু’জনকেই উদ্ধার করে দিনহাটায় যাওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ উপকারি বলেই যখন-তখন খাচ্ছেন? অজান্তেই বড় ভুল হচ্ছে, দিনের ‘এই’ সময় কলা খান
নাবালিকার এক নিকট আত্মীয় জানান, “প্রতিবেশীর মহিলার মাধ্যমে নানা ভাবে ফুঁসলিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে। গোটা বিষয়টি জানতে পেরেই পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। পুলিশি সহায়তায় এনজেপি স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন অভিযুক্ত যুবক এবং মিডিলম্যান হিসেবে ওই মহিলাকে আদালতে তোলা হয়। এর পেছনে বড় কোনও নারী পাচারের চক্র কাজ করছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Bangla News: সোশ্যাল মিডিয়ায় পরিচয়! নাবালিকার সঙ্গে সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক! চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement