advertisement

Shakespeer Sarani Shootout: পুরনো শত্রুতা নয় তবে কেন Bike থেকে গুলি ব্যবসায়ীকে, চাঞ্চল্যকর তথ্য Kolkata Police-র

Last Updated:

Shakespeer Sarani Shootout: ছিঃ কোথায় পৌঁচচ্ছে মানুষ! কলকাতা পুলিশ (Kolkata Police) যা তথ্য পেল৷

# কলকাতা : শেক্সপিয়ার সরণী  শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout) বিসর্জনের ফেরার পথে গাড়ি ও বাইকে (bike) রেষারেষিকে কেন্দ্র করে দু'পক্ষের ঝামেলা| ব্যবসায়ী ও অভিযুক্ত দু'পক্ষের মধ্যে গালিগালাজ  ও বচসা বাধে রাস্তায় |  ব্যবসায়ী গাড়ি থেকে নেমে চড় মারে কলার টেনে ধরে আর তাতেই বাইকের (bike) পিছনে বসে থাকা মূল অভিযুক্ত  চালায়  গুলি, দাবি গোয়েন্দাদের (Kolkata Police) | অভিযুক্তরা দক্ষিণ কলকাতার  বালিগঞ্জ, লেক ও রবীন্দ্র সরোবর   এলাকার বাসিন্দা |
শেক্সপিয়ার সরণী  শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout) ব্যবসায়ী পঙ্কজ  সিং কে গুলি চালানোর ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডা দমন শাখার হাতে গ্রেফতার  এক অভিযুক্ত |  ধৃতের নাম, রণিত গুপ্তা ওরফে বঙ্গী | হাজরা রোড ও শরৎ বোস রোডের ক্রসিং থেকে গ্রেফতার  হয় রণিত | পেশায় অনলাইন খাবার ডেলিভারি বয় | আপাতত ব্যবসায়ী অস্ত্রোপচারের  পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন |
advertisement
advertisement
ঠিক কিভাবে  শেক্সপিয়ার সরণী  শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout) ঘটনা ঘটল?
রবিবার  রাত দশটা নাগাদ বাল্লিগঞ্জের  দেওদার  স্ট্রিটের  গনেশ পুজোর বিসর্জন ছিল | ওই অভিযুক্তরা এই বিসর্জনের শোভাযাত্রা সঙ্গে বাইক নিয়ে যাচ্ছিল | পার্ক সার্কাস হয়ে এজেসি  বোস  রোড হয়ে যখন যাচ্ছিল তখন ব্যবসায়ী পঙ্কজএর গাড়ির সঙ্গে টক্কার শুরু হয় ওই বাইক স্কুটি আরোহীদের |  দু'পক্ষের মধ্যে  চলে গালিগালাজ | অভিযুক্ত  বাইক আরোহী মত্ত অবস্থায় ছিল | এরপর গোর্কি সদনের কাছে যখন পৌছায় বচসা তুঙ্গে ওঠে | ব্যাবসায়ী গাড়ি থেকে নেমে চড়  মারে ওই স্কুটি আরোহী রণিতকে,  কলার টেনে ধরে | দু'পক্ষের ঝামেলা শুরু হয় | সঙ্গে সঙ্গে রণিতের সাগরেদরা আসায় ঝামেলা বাড়ে | তখন বাইকের পিছনে বসে থাকা এক অভিযুক্ত ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি মারে | এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয়  অভিযুক্তরা |
advertisement
সিসিটিভি  ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে | শেক্সপিয়ার সরণী থানার এই তদন্ত ভার গ্রহণ করে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডা দমন শাখার আধিকারিকরা | গোয়েন্দারা বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে | অভিযুক্তরা সকলেই এলাকা ছাড়া | এর পিছনে কোনো পূর্ব পরিকল্পনা  ছিল না | কোনো ব্যাবসায়িক  শত্রুতা  বা পুরোনো শত্রুতা নেই | হিট অফ দা মোমেন্টে শেক্সপিয়ার সরণী  শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout)   ঘটনা ঘটে বলে দাবি তদন্তকারীদের |
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Shakespeer Sarani Shootout: পুরনো শত্রুতা নয় তবে কেন Bike থেকে গুলি ব্যবসায়ীকে, চাঞ্চল্যকর তথ্য Kolkata Police-র
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement