advertisement

#NirbhayaRape: চার দোষীর স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ ধর্ষকদের পরিবার

Last Updated:

রাষ্ট্রপতির কাছে এবার চাইল ইচ্ছামৃত্যু

#নয়াদিল্লি:  নির্ভয়া গ্যাংরেপ মামলায় আবার নতুন মোড়৷ ফাঁসির সাজাপ্রাপ্ত চার অপরাধী এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইচ্ছামৃ্ত্যু ( euthanasia) চাইলেন ৷ রাষ্ট্রপতির কাছে হিন্দিতে চিঠি লিখেছেন চার ধর্ষকের পরিবার ৷ যাতে রয়েছেন তাদের বাবা-মা, ভাই-বোনরাএবম তাঁদের সন্তানরাও ৷ নিজেদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে তাঁরা চান তাদের পরিবারের মানুষরা শাস্তি পান তবে অন্যভাবে ৷
নির্ভয়ার দোষীদের পরিবাররা জানিয়েছে , ‘আমরা রাষ্ট্রপতি ও নির্ভয়ার বাবা-মায়ের কাছে প্রার্থনা করছি ৷ আমাদের এই আবেদেন আমাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া হক তবে ওঁদের ইচ্ছামৃত্যু দেওয়া হক ৷ আমাদের ইচ্ছামৃত্যু দিলে ভবিষ্যতের অপরাধ আটাকানো যাবে ৷ ওঁরা জানিয়েছেন যদি আমাদের পুরো পরিবারকে ইচ্ছামৃত্যু দেওয়া হবে তাহলে নির্ভয়ার মতো ঘটনা আটকানো যাবে ৷ ’
advertisement
advertisement
দোষীদের পরিবার জানিয়েছে , এমন কোনও পাপ হয় না যার ক্ষমা হয় না ৷ তাঁরা বলেছেন দেশে এর আগে মহাপাপীদের মাফ করছে ৷ বদলার আগুনে কোনও শক্তি নেই, ক্ষমাতেই সবচেয়ে বড় শক্তি - এর উদাহরণ রয়েছে ৷ ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার অপরাধীকে ফাঁসি দেওয়া হবে ৷
advertisement
রাষ্ট্রপতি সমস্ত দোষীদের ক্ষমাভিক্ষা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে ৷ নির্ভয়া -র গ্যাংরেপ কেসের চার দোষী নিজেদের আলাদা করে প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতিকে জমা দিয়েছিলেন কিন্তু তা প্রতিবারই খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এদিকে অক্ষয় কুমার ফের একবার প্রাণভিক্ষার আবেদন জারি করেছেন যিনি লিখেছেন আগেরবারের ক্ষমা প্রার্থনায় তিনি সমস্ত পয়েন্ট উল্লেখ করেননি তাই আরও একবার প্রাণভিক্ষা চেয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
#NirbhayaRape: চার দোষীর স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ ধর্ষকদের পরিবার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement