advertisement

ফাঁসি হচ্ছেই,কেঁদে ভাসালো নির্ভয়ার ধর্ষক বিনয়,বাবাকে বলল জড়িয়ে ধরতে

Last Updated:

কিছুতেই সেই কান্না থামানো যায়নি৷ এমনকি এক সময় বাবাকে বলে, জড়িয়ে ধরো আমায়

#নয়াদিল্লি:  নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা বহাল থাকল৷ দিল্লির আদালত দোষীদের ফাঁসির দিন নির্ধারিত করার পর বিনয় ও মুকেশ কিউরেটিভ পিটিশনের জন্য আবেদন জানায়৷ কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়৷ তাই ২২শে জানুয়ারী নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি হচ্ছেই, তা একপ্রকার নিশ্চিত৷ মঙ্গলবার এই খবর সামনে আসতেই কান্নায় ভেঙে পড়ে বিনয় শর্মা৷ তিহার জেল সূত্রের খবর কিউরেটিভ পিটিশন খারিজের পর বাবার সঙ্গে দেখা করে সে৷ জেলের অফিসেই দেখা হয় তাদের৷ এবং সেখানেই বাবা সামনে কেঁদে ফেলে বিনয়৷ ফাঁসী হতে চলেছে তার, এটা কিছুতেই মানতে পারেনি সে৷ তাই নিজের কাছের মানুষকে সামনে পেয়ে অঝোরে কাঁদতে থাকে বিনয়৷ কিছুতেই সেই কান্না থামানো যায়নি৷ এমনকি এক সময় বাবাকে বলে, জড়িয়ে ধরো আমায়৷
advertisement
ফাঁসির দিন ঘোষণা হওয়ার পর তিহার জেলের ৪ নম্বর কসুরি ওয়ার্ডের সরিয়ে নিয়ে আসা হয় নির্ভয়কাণ্ডের দোষীদের৷ জেল সূত্রের খবর যে বাবার সঙ্গে দেখা করার সময় দু’বার ভারসাম্য হারিয়ে ফেলেন বিনয়৷ যদিও জেল কর্তৃপক্ষ তাকে সামলে নেন৷
advertisement
জেলের যে ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে নির্ভয়ার ধর্ষকদের সেখানে টিভি রয়েছে৷ মঙ্গলবার দিনভর সেই টিভিতে নজর ছিল৷ বিনয় ও মুকেশের কিউরেটিভ পিটিশন যে নাকচ হয়েছে, টিভিতেই সেই খবর দেখে তারা৷ খবর দেখার পর মুকেশও ভেঙে পড়ে৷ তবে পবন ও অক্ষয় শান্তই ছিল৷
জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ৪জনই ঠিক মতো খাওয়াদাওয়া করছে৷ জেলের কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছে না৷ এমনকি নিজেদের মধ্যেই কোনও কথা হচ্ছে না তাদের৷ দোষীদের যে দু’জন কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল সেই বিনয় ও মুকেশ রাতে ঘুমোতে পারছে না৷ সব ঠিক থাকলে ২২ জানুয়ারী সকাল ৭টায় তিহার জলে ফাঁসী হবে তাদের৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফাঁসি হচ্ছেই,কেঁদে ভাসালো নির্ভয়ার ধর্ষক বিনয়,বাবাকে বলল জড়িয়ে ধরতে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement