advertisement

ধর্ষকদের ডেথ ওয়ারেন্ট চেয়ে নির্ভয়ার বাবা-মা পৌঁছলেন কোর্টে, শুনানি আজ

Last Updated:

বুধবার এই মামলার শুনানি হবে

#নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় নতুন ডেথ ওয়ারেন্ট জারি করার আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছেন নির্ভয়ার বাবা -মা ৷ দিল্লির এক নিম্ন আদালতে এই নতুন ডেথ ওয়ারেন্ট ইস্যু নিয়ে গিয়ে পৌঁছেছেন ৷ বুধবার এই মামলার শুনানি হবে ৷ মঙ্গলবার দিন চার ধর্ষকের ফাঁসির আবেদন নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন নির্ভয়ার বাবা -মা ৷
নির্ভয়ার বাড়ির লোক জানিয়েছেন, ধর্ষকরা আইন নিয়ে খেলা করছে ৷ সুপ্রিক কোর্টের নিদ্রেশ অনুযায়ি চার ধর্ষকের ফাঁসির সাজার নতুন ওয়ারেন্টের জন্য তাই নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছে নির্ভয়ার পরিবারের সদস্যরা ৷
advertisement
তিহাড় জেলের পক্ষ থেকে মঙ্গলবার নিম্ন আদালতে রিপোর্ট দাখিল করা হয়েছে ৷ গত সাতদিনে এই চার ধর্ষক কোনওরকম নতুন আইনি সাহায্যের আবেদন করেনি ৷ দিল্লি হাইকোর্টে যে সময়সীমা দিয়েছিল তা তারা কাজে লাগায়নি ৷ এই চার দোষীরা হল মুকেস কুমার সিংহ, পবন গুপ্তা, বিনয় কুমার শর্মা, অক্ষয় কুমার ৷ দিল্লি হাইকোর্ট জানিয়েছিল এই চার ধর্ষক নিজেদের জন্য যদি কোনও আইনি নিষ্কৃতির উপায় চান তাহলে এই সাতদিনের মধ্যেই তা করতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ধর্ষকদের ডেথ ওয়ারেন্ট চেয়ে নির্ভয়ার বাবা-মা পৌঁছলেন কোর্টে, শুনানি আজ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement