advertisement

Rape| চোখে রক্ত জমাট-মুখভর্তি গভীর ক্ষত! ৬ বছরের শিশুকে রেপ করল প্রৌঢ়

Last Updated:

দামোর জাবেরা তহশিলে একটি বুধবার সন্ধ্যায় ওই নাবালিকাকে ধর্ষণ করে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি৷ শিশুটি তখন বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল৷

#ভোপাল: একটি ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে চোখ গেলে দেওয়ার নৃশংস অভিযোগ উঠল মধ্যপ্রদেশে৷ শিশুটির মুখটিও বিকৃত করে দিয়েছে ধর্ষক, যাতে চেনা না-যায়৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলায়৷
দামোর জাবেরা তহশিলে একটি বুধবার সন্ধ্যায় ওই নাবালিকাকে ধর্ষণ করে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি৷ শিশুটি তখন বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল৷ পুলিশ জানিয়েছে, খেলার সময়ই এক ব্যক্তি শিশুটিকে নির্জন জায়গায় ভুলিয়ে নিয়ে যায়৷ সেখানেই তাকে ধর্ষণ করে৷
ধর্ষিত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে৷ দামো জেলার সুপার হেমন্ত চৌহান বলেন, 'মেয়েটির চোখে গুরুতর আঘাত করেছে ধর্ষক৷ মুখের প্রচুর ক্ষত৷ ওকে জাবেরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখান থেকে তাকে জব্বলপুরে স্থানান্তরিত করা হয়৷ ডাক্তাররা মেয়েটির চোখে অস্ত্রোপচার করছেন৷'
advertisement
advertisement
স্থানীয় ডাক্তার জানিয়েছেন, মেয়েটির চোখে আঘাত করা হয়েছে৷ চোখ ফুলে গিয়েছে৷ তাই রেটিনা চেক করা যাচ্ছে না৷ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Rape| চোখে রক্ত জমাট-মুখভর্তি গভীর ক্ষত! ৬ বছরের শিশুকে রেপ করল প্রৌঢ়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement