advertisement

North 24 Parganas News: বাংলাদেশ পাচারের আগে সীমান্তে ৪ কেজি রুপোর গয়না ও বাইক-সহ গ্রেফতার পাচারকারী

Last Updated:

তল্লাশি চালাতেই মোটর বাইকের ভিতর থেকে বেরিয়ে আসে চার কেজির রুপোর গয়না।

বসিরহাট:  বাংলাদেশ পাচারের আগে সীমান্তে ৪ কেজি রুপোর গয়না ও বাইক সহ গ্রেফতার পাচারকারী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা।
ধৃত পাচারকারীর নাম শরিফ গাজী, বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি এলাকায়। এদিন সে বাইকে করে রুপোর গয়না বাংলাদেশে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল।
advertisement
সেইসময় হাকিমপুর চেকপোস্টে কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তল্লাশি চালাতেই মোটর বাইকের ভিতর থেকে বেরিয়ে আসে চার কেজির রুপোর গয়না। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিএসএফ পাচারকারীকে আটক করে।
advertisement
এই রুপোর গয়নাগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে প্রাথমিক অনুমান বিএসএফের। পাচারকারী সহ উদ্ধার হওয়া রুপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
North 24 Parganas News: বাংলাদেশ পাচারের আগে সীমান্তে ৪ কেজি রুপোর গয়না ও বাইক-সহ গ্রেফতার পাচারকারী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement