advertisement

বিনা মেঘেই বজ্রাঘাত ! বিয়ের আসরে পুলিশ, নাবালিকার রুখল বিয়ে

Last Updated:

বাগদায় নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ , শোকের ছায়া পরিবারের বিয়ে বাড়ির সব প্রস্তুতি ছিল

#বাগদা: বাগদায় নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ , শোকের ছায়া পরিবারের বিয়ে বাড়ির সব প্রস্তুতি ছিল । আত্মীয় থেকে পাড়া প্রতিবেশীর অনেকেই বিয়ে বাড়ির ভোজ খেয়ে ফিরেছে বাড়িতে l পাত্রীর পরিবারের সকলের মাথায় বিনা মেঘে হটাৎ বজ্রঘাত বিয়ে বাড়িতে এসে পৌঁছয় বাগদা থানার পুলিশ ৷
সঙ্গে দোসর হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান l দেখেই হতবাক পাত্রীর পরিবারের সকলে। পুলিশ জানাল পাত্রী নাবালিকা এই বিয়ে বন্ধ করতে হবে শুনেই বিয়ে বাড়িতে উপস্থিত সকলে চক্ষু চড়কগাছ l পুলিশের উপস্থিতে মুছলেখা দিয়ে বন্ধ হল বিয়ে l এই ঘটনা ঘটেছে বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার শিঙ্গি গ্রামে l এই গ্রামের বাসিন্দা স্বপন রঙ্গ তার ১৭ বছরের মেয়েকে গাইঘাটা ঢাকাপাড়া গ্রামের বাসিন্দা তরুণ বিশ্বাসের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন ৷ বুধবার বিয়ে হবার কথা ছিল l
advertisement
বিয়ে বাড়ির প্রস্তুতির মাঝে হঠাৎ ছন্দপতন ঘটে পুলিশের আবির্ভাবে l দিনমজুর স্বপনবাবু বহু কষ্ট করে মেয়ের বিয়ের ব্যবস্থা করে আয়োজন ছিল ভালই ৷ কিন্তু সব আয়োজন মাটি হয়েছিল l শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সকলের মধ্যে l বৃহস্পতিবার পাত্রীর বাড়ি দেখে বোঝার উপায় নেই গতকাল এখানে বিয়ে হবার কথা ছিল l বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে পাত্রীর মা থেকে পরিবারের সকালে l
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বিনা মেঘেই বজ্রাঘাত ! বিয়ের আসরে পুলিশ, নাবালিকার রুখল বিয়ে
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement