advertisement

ফরিদাবাদে রেস্তোরাঁয় যুবককে পিটিয়ে খুন করল দুষ্কৃতিরা

Last Updated:

রেস্তোরায়ঁ ঢুকে যুবককে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতি ৷ ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে ৷

#ফরিদাবাদ: রেস্তোরাঁয় ঢুকে যুবককে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতি ৷ ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে ৷ মৃত যুবকের নাম রোহিত বাঘেরা ৷ জানা গিয়েছে, রবিবার বন্ধুদের সঙ্গে ডিনার করতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন রোহিত ৷ সেই সময় আচমকা একদল যুবক এসে চড়াও হয় তাদের উপর ৷ রেস্তোরাঁর ভিতরেই তাকে বেধড়ক মারধর করতে শুরু করে ৷
আশঙ্কাজনক অবস্থায় রোহিতকে প্রথমে সরকারি হাসপাতলে ভর্তি করা হয় ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বোসরকারি হাসপাতলে তাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় রোহিতের পরিবারের সদস্যরা ৷ কিন্তু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয় ৷
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত বিট্টু রানার সঙ্গে একবছর আগে ঢামেলা হয় রোহিতের ৷ বিট্টুকে মারধর করেছিলেন রোহিত ৷ এরপর রোহিতের নামে মামলাও দায়ের করা হয় ৷ কিন্তু বিট্টু নিজে সেই ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিলেন ৷  তাই এদিন রোহিতের উপর হামলা চালায় বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
advertisement
advertisement
রোহিতের পরিবারের সদস্যদের অভিযোগ মামলা চলাকালীন বেশ কয়েকবার হুমকি দিয়েছিলেন ৷ পুলিশে সেই বিষয়ে অভিযোগও জানায় রোহিত ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ৷
রোহিতের খুনের মামলায় পাঁচজন পরিচিত ও ২০ জন ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফরিদাবাদে রেস্তোরাঁয় যুবককে পিটিয়ে খুন করল দুষ্কৃতিরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement