advertisement

লুধিয়ানায় ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিদেশি ছাত্রের বিরুদ্ধে

Last Updated:
#লুধিয়ানা: লুধিয়ানার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক বিদেশি ছাত্রের বিরুদ্ধে ৷ লুধিয়ানার বদোয়ালে ওই একই কলেজের প্রথম বর্ষের পড়ুয়া অভিযুক্ত ছাত্র ৷ অভিযুক্তের নাম নোপো ৷ বছর কুড়ির নোপো দক্ষিণ আফ্রিকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ লুধিয়ানার ওই কলেজে বি কম পড়তে এসেছিলেন নোপো ৷
নির্যাতিতা তার বয়ানে জানান, ঘটনার দিন মাবাইলে নোপো তাকে ফোন করে ৷ শনিবার সকালে ফোনে অভিযুক্ত জানান, তৃতীয় বর্ষের এক ছাত্র তার বাড়িতে মদ্যপ অবস্থায় রয়েছে ৷ তার কোনও হুঁশ নেই ৷ মদ্যপ ছাত্রকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য তার সাহায্য চাই ৷ তাই সে নির্যাতিতাকে ডেকে পাঠায় ৷ ফোন রেখে সাহায্য করতে নির্যাতিতা নোপোর বলা জায়গায় পৌঁছে যায় ৷
advertisement
নিগৃহীতা জানান, নোপো নিজেই সেই সময় মদ্যপ অবস্থায় ছিল ৷ সে তাকে পাশে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ ধর্ষণের পর নির্যাতিতাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা চালায় নোপো ৷ কিন্তু কোনও মতে সেখান থেকে পালিয়ে আসতে সফল হয় নির্যাতিতা ৷ হোস্টেলে পৌঁছে কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানায় ৷ এরপর তারাই পুলিশকে খবর দেয় ৷
advertisement
advertisement
ঘটনার পর থেকেই নোপো পলাতক ৷ নোপোর বিরুদ্ধে ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তদন্ত শুরু করে নোপোর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
লুধিয়ানায় ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিদেশি ছাত্রের বিরুদ্ধে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement