advertisement

Crime News: পুজোর জিনিস কিনতে গিয়ে সর্বনাশ, বাইক থেকে ছিনিয়ে নিল গলার চেন

Last Updated:

Crime News: তখনই মহিলার চিৎকার করতেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ওই দুই ছিনতাইকারী করে পালাতে গিয়ে বাইকটি পড়ে গেলে একজন ছিনতাইবাজ কোনও রকমে ছুটে পালিয়ে যায়।

রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই ছিনতাইকারীকে রূপনারায়ণপুর পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়
রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই ছিনতাইকারীকে রূপনারায়ণপুর পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়
আসানসোল: দিনেদুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গেল এক ছিনতাইবাজ। রবিবার আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর বাজার এলাকার ঘটনা।
জানা গিয়েছে স্থানীয় এক মহিলা রূপনারায়ণপুর বাজার থেকে পুজোর সামগ্রী ক্রয় করে রূপনগরের দিক হয়ে বাড়ি ফিরছিলেন।তখনই ঠিক পিছন আসতেই ঝাড়খন্ড নাম্বারের এক বাইকে করে দুই ছিনতাইবাজ ওই মহিলার হার ছিনতাই করতে যায়।
advertisement
advertisement
তখনই মহিলার চিৎকার করতেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ওই দুই ছিনতাইকারী করে পালাতে গিয়ে বাইকটি পড়ে গেলে একজন ছিনতাইবাজ কোনও রকমে ছুটে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা একজন ছিনতাইবাজকে ধরে ফেলে।
খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই ছিনতাইকারীকে রূপনারায়ণপুর পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ঝাড়খন্ড নাম্বারের ওই বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: পুজোর জিনিস কিনতে গিয়ে সর্বনাশ, বাইক থেকে ছিনিয়ে নিল গলার চেন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement