advertisement

Crime News: কোচিং সেন্টারে পড়তে গিয়ে সর্বনাশ ছাত্রীর, পার্টিতে বেহুঁশ করে কুকীর্তি শিক্ষকের

Last Updated:

এই ঘটনার কথা জানাজানি হতেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করার চেষ্টা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বৃন্দাবন: ছাত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের সঙ্গে আরও বেশ কয়েকজন মিলে ছাত্রীর উপরে নির্যাতন চালায় বলে অভিযোগ। চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বৃন্দাবনে।
ঘটনার সময় ছাত্রীর উপর নির্যাতনের ভিডিও রেকর্ড করা হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানাজানি হতেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করার চেষ্টা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। যদিও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচে সে। অভিযোগ, ঘটনার পরই থানায় গেলেও ওই ছাত্রীর অভিযোগ নিতে চায়নি পুলিশ। উল্টে মদ্যপ বলে তাকেই চড় মারেন এক পুলিশকর্মী৷
advertisement
advertisement
ওই ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, একটি পার্টিতে ওই তাকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়৷ ঘটনার ভিডিও রেকর্ড করা হয়৷ ছাত্রীর দাবি, আরও অন্তত এক ডজন ছাত্রীর সঙ্গে একই ঘটনা ঘটেছে৷ কিন্তু এতদিন কেউই মুখ খোলেনি৷ ছাত্রীর অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে ওই কোচিং সেন্টারের শিক্ষক এবং আরও কয়েকজন মিলে তার উপরে অত্যাচার চালিয়েছে৷
advertisement
শেষ পর্যন্ত স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয় ওই ছাত্রী এবং তার পরিবার৷ এর পরে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেই অভিযোগের তদন্ত চেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: কোচিং সেন্টারে পড়তে গিয়ে সর্বনাশ ছাত্রীর, পার্টিতে বেহুঁশ করে কুকীর্তি শিক্ষকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement