advertisement

মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠল দান্তেওয়াড়া, শহিদ ৬, আহত ১

Last Updated:

রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলা মাওবাদী ধামাকায় কেঁপে উঠল ৷ সূ্ত্রের খবর এই জেলায় সেনাবাহিনীর ৬ জওয়ান শহিদ ও একজন গুরুতর আহত হয়েছেন ৷ ঘটনাটি দান্তেওয়াড়া বচলি-চোলনারের সংযোগস্থলে ঘটেছে ৷

#রায়পুর: রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলা মাওবাদী ধামাকায় কেঁপে উঠল ৷ সূ্ত্রের খবর বিধ্বংসী এই বিস্ফোরণে সেনাবাহিনীর ৬ জওয়ান শহিদ ও একজন গুরুতর আহত হয়েছেন ৷ ঘটনাটি ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার বচলি-চোলনারের সংযোগস্থলে ঘটেছে ৷ ঘটনায় এলাকার জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে ৷ এলাকাজুড়ে দোষীদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি ৷
ডিইজি নকশাল অপারেশন সুন্দররাজ পি নিউজ 18 কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন শহিদ ৬ জওয়ান রুটিন মাফিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ৷ চোলনারের কাছে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা ৷ ঘাতক বিস্ফোরণে ৫ জওয়ান ঘটনাস্থলেই শহিদ হয়েছেন, আর এক জওয়ানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন শহিদ হয়েছেন ৷ অন্য এক আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে মুখ্যমন্ত্রী রমন সিং ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং এর আগামী মঙ্গলবারই দান্তেওয়াড়ায় আসার কথা ছিল ৷
ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রক চিন্তা প্রকাশ করেছে ৷ দোষীদের উপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠল দান্তেওয়াড়া, শহিদ ৬, আহত ১
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement