advertisement

গণধর্ষণ করে মহিলার যৌনাঙ্গে স্টিলের গ্লাস ঢুকিয়ে চলে অত্যাচার, গ্রেফতার ২

Last Updated:

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজন পাশের এলাকার বাসিন্দা ৷

#ছাতরা: ৫০ বছরের বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগের উঠল তিন যুবকের বিরুদ্ধে ৷ লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছাতরা জেলায় ৷ জানা গিয়েছে, মহিলার উপরে নির্মমভাবে শারীরিক অত্যাচার চালানো হয়েছে ৷ মহিলার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্টিলের গ্লাস ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজন পাশের এলাকার বাসিন্দা ৷ বাড়িতে একাই থাকতেন নির্যাতিতা মহিলা ৷ তার বাড়িতে ঘটনার রাতে জোর করে ঢুকে আসে তিনজন যুবক এবং তাকে গণধর্ষণ করে ৷ অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তৃতীয় জনের খোঁজে চলছে তল্লাশি ৷
নির্যাতিতাকে হান্টারগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন নির্যাতিতার অবস্থা বেশ উদ্বেগজনক ৷ এর ঠিক দু’দিন আগে আরও একটি গা শিউরে ওঠা গণধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় ৷ মধ্যবয়সি মহিলাকে গণধর্ষণের পর খুন করা হয় ৷ ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাটিকে নির্ভয়াকাণ্ডের সঙ্গেও তুলনা করা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
গণধর্ষণ করে মহিলার যৌনাঙ্গে স্টিলের গ্লাস ঢুকিয়ে চলে অত্যাচার, গ্রেফতার ২
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement