advertisement

West Bengal COVID19 Restrictions: ৩১ জুলাই থেকে রাজ্যে খুলছে সিনেমা হল, ৫০ শতাংশ আসনে ছাড়

Last Updated:

পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না (Cinema Hall to open in WB with 50 % occupancy)৷

#কলকাতা: এবার রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলল (Cinema Hall to open in Bengal from 31 July)৷ ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল৷ তবে ৫০ শতাংশ (Cinema Hall to open in WB with 50 % occupancy)আসনে থাকতে পারবে দর্শক৷ পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না৷ রাজ্যে করোনার কোপে বন্ধ ছিল সিনেমা হল৷ ধীরে ধীরে কোনও কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, সিনেমা হল বন্ধ রাখার পক্ষেই ছিল সরকার৷ তবে ২৯ তারিখ নতুন করে যে নির্দেশিকা আসে, তাতে রাতের দিকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলছে৷
বিশেষজ্ঞদের মতে সিনেমা হল দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পী ও কলাকুশলীর রোজগার বন্ধ রয়েছে৷ ফলে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন তারা৷ সিনেমা হল বন্ধ থাকার ফলে ছবি মুক্তির পথে হাঁটছেন না প্রযোজকরাও৷ লাভের মুখ দেখা তো দূরের কথা, ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা শোচনয়ী হচ্ছে৷ তাই সিনেমা হল খোলার অনুমতি পেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা৷
advertisement
advertisement
রাজ্যে করোনা রোধে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এখনও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু৷ বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
West Bengal COVID19 Restrictions: ৩১ জুলাই থেকে রাজ্যে খুলছে সিনেমা হল, ৫০ শতাংশ আসনে ছাড়
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement