advertisement

নিষেধকে ডোন্ট কেয়ার! ‘রোজ একটা করে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছি’- সোজাসাপ্টা জানিয়ে দিলেন ট্রাম্প

Last Updated:

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে রোজ হাইড্রক্সিক্লোরোকুইন খান ডোনাল্ড ট্রাম্প

#ওয়াশিংটন:  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই এক আশ্চর্য ঘোষণা করলেন ৷ এই মুহূর্তে করোনা ভাইরাসের সঙ্গে লড়ার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন তিনি নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন ৷ ম্যালেরিয়ার বিরুদ্ধে চিকিৎসা করতে দারুণ কার্যকরী এই ওষুধ ৷
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের সময় নিজের থেকেই ডোনাল্ড ট্রাম্প এই কথা জানান ৷ রেস্তোঁরা এক্সিকিউটিভদের সঙ্গে একটি ব্যবসায়ী বৈঠক সারেন ট্রাম্প৷ ভাইরাসের আক্রান্ত হওয়ার ফলে এই ব্যবসাতে কী প্রভাব পড়ছে তা জানতে এই বৈঠক ছিল ৷ হঠাৎই সেখানে তিনি বলেন , ‘আমি হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছি ’ তিনি আরও বলেন , ‘আমি গত দেড় সপ্তাহ ধরে এই ওষুধ নিচ্ছি ৷ রোজ একটি করে ওষুধ খাচ্ছি৷’
advertisement
কয়েক সপ্তাহ আগে এই ওষুধের সফল প্রয়োগ হয়েছিল করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসার সময়ে ৷ এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন ৷ কিন্তু তারপর এই ওষুধ থেকে সেভাবে সাফল্য পাওয়া যায়নি ৷ এমনকি দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন নির্দেশিকা জারি করেছিল এই ওষুধের ব্যবহারের বিরুদ্ধে ৷
advertisement
advertisement
এপ্রিলের ২৪ তারিখ একটি বিবৃতি জারি করে  FDA জানিয়েছিল ‘হার্টের গতিতে বিভিন্নরকমের অসুবিধা হচ্ছে এই ওষুধ থেকে আর তাই দিয়েই জারি হচ্ছে সতর্কতা৷ ’ হাইড্রক্সিক্লোরোকুইন কিম্বা ক্লোরোকুইনের ব্যবহারে কোভিড ১৯ আক্রান্তদের এই অসুবিধার শিকার হতে হয়েছিল৷
advertisement
৭৩ বছরের ডোনাল্ড ট্রাম্পের রোজ করোনা পরীক্ষা হচ্ছে ৷ তিনি হোয়াইট হাউসের চিকিৎসককে জিজ্ঞাসা করেছেন তিনি কি এই ওষুধ খেতে পারেন , তার উত্তরে চিকিৎসক তাঁকে জানিয়েছেন , ‘তিনি যদি ভালো মনে করেন তাহলে খেতে পারেন৷ ’
ডোনাল্ড ট্রাম্প নিজে যে সিদ্ধান্ত নেন তার থেকে তাঁকে সরানো অসম্ভব এটা একাধিক ঘটনায় প্রমাণিত হয়েছে ৷ করোনা ভাইরাস অতিমারির সময়েও কিছুতেই তিনি মাস্ক ব্যবহার করেন না ৷
advertisement
তিনি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের শরীর ভালোই আছে ৷ হোয়াইট হাউসের এক কর্মী করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পরেই রোজ ট্রাম্পের করোনা টেস্ট হচ্ছে ৷
তিনি জানিয়েছেন, ‘ওনার সঙ্গে একাধিকবার আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই ওষুধের কিছু সাইড এফেক্ট বাদ দিলে এটা করোনার প্রতিরোধকারী ওষুধ হিসেবে ভালো কাজ করে ৷ ’
advertisement
এদিকে সেনেটের ডেমোক্র্যাটিক লিডার চুক শুমার জানিয়েছেন, ‘হাইড্রক্সিক্লোরোকুইন এভাবে নেওয়াটা ভীষণভাবেই ভয়ানক ৷’ তিনি আরও বলেছেন, ‘এই ভাবে এই ওষুধ খেয়ে তিনি জনগণকে মিথ্যা আশা দেখাচ্ছেন ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নিষেধকে ডোন্ট কেয়ার! ‘রোজ একটা করে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছি’- সোজাসাপ্টা জানিয়ে দিলেন ট্রাম্প
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement