advertisement

উন্নাওয়ে প্রথম করোনা আক্রান্তের খোঁজ!‌ তবলিগি জামাত সদস্যের এল পজিটিভ রিপোর্ট

Last Updated:

প্রশাসন আপাতত গোটা এলাকা সিল করে দেওয়ার কাজ শুরু করেছে।

#‌ উন্নাও:‌ উত্তর প্রদেশের উন্নাও জেলায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল। আক্রান্ত ব্যক্তি তবলিগি জামাতের সদস্য। দিল্লিতে আয়োজিত বিশাল সভায় তিনিও উপস্থিত ছিলেন। তাঁর সন্ধান পেয়েঅ তাঁকে দ্রুত সরস্বতী মেডিক্যাল কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে সরিয়ে নিয়ে আসে চিকিৎসকদের একটি দল। তাঁর সঙ্গে আরও ৩২ জনকে মঙ্গলবারই করোনা পরীক্ষা করার জন্য কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে ২৮ জনের রিপোর্ট বৃহস্পতিবার নেগেটিভ এসেছে। যদিও ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। প্রশাসন আপাতত গোটা এলাকা সিল করে দেওয়ার কাজ শুরু করেছে।
অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে এখন দ্রুত পরীক্ষা করার সংখ্যা বৃদ্ধি করা দরকার। তাহলে দেশের কোথায় কতটা করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তার জন্য করোনা রোধ করাও অনেকটা সহজ হবে। এখনও পর্যন্ত দেশে ৪১৪ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৩৮০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ১০৪৭৭। আইসিএমআরের তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে ২,৪৪, ৮৯৩টি স্যাম্পেল টেস্টিং হয়েছে। শেষ দিনে সারা দেশে ২৭ হাজার টেস্টিং করা হয়েছে। যদিও ভারতের মতো এমন বিপুল জনসংখ্যার দেশে টেস্টিংয়ের পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
উন্নাওয়ে প্রথম করোনা আক্রান্তের খোঁজ!‌ তবলিগি জামাত সদস্যের এল পজিটিভ রিপোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement