advertisement

সোশাল ডিসট্যান্সিং মানলে জায়গা হবে না সব সাংসদের! সংসদ চালু হওয়া নিয়েই প্রশ্ন

Last Updated:

ভার্চুয়াল পার্লামেন্ট চালানো সম্ভব কি না, তা খতিয়ে দেখতেও সংসদের দুই কক্ষের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

#নয়াদিল্লি: করোনা সংক্রমণের সতর্কতা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে সংসদের দুই কক্ষেই একসঙ্গে জায়গা হবে না সব সাংসদের৷ ফলে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু করা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ তাই বিকল্প উপায়ে কীভাবে অধিবেশনের আয়োজন করা যায়, সেই পথও খোঁজার চেষ্টা চলছে৷
এ দিনই দিল্লিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু একটি বৈঠক করেন৷ সোশাল ডিসট্যান্সিং বজায় রেখে কীভাবে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন শুরু করা যায়, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়৷
জানা গিয়েছে, সোশাল ডিসট্যান্সিং মানতে গেলে রাজ্যসভায় ২৪৫ জন সাংসদের মধ্যে মাত্র ৬০ জন বসতে পারবেন৷ আর লোকসভা এবং সেন্ট্রাল হলে মাত্র ১০০ জন সাংসদের জায়গা হবে৷
advertisement
advertisement
এই পরিস্থিতিতে আপাতত বিজ্ঞান ভবনে সংসদের অধিবেশন বসানো যায় কি না, তা নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ কিন্তু সেখানেও সব সাংসদের জায়গা হওয়া সম্ভব নয় বলেই জানা গিয়েছে৷
বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য একটি উপায়ের কথাও ভাবা হয়েছে৷ সংশ্লিষ্ট দিনে অধিবেশনে কার্যপ্রক্রিয়ায় যে কয়েকজন সাংসদের অংশ নেওয়ার কথা, তাঁদেরকেই উপস্থিত থাকতে বলা হতে পারে৷ এর পাশাপাশি ভার্চুয়াল পার্লামেন্ট চালানো সম্ভব কি না, তা খতিয়ে দেখতেও সংসদের দুই কক্ষের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, যতক্ষণ না সংসদে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হচ্ছে, ততক্ষণ ভার্চুয়াল পার্লামেন্ট চালু করা সম্ভব নয়৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সোশাল ডিসট্যান্সিং মানলে জায়গা হবে না সব সাংসদের! সংসদ চালু হওয়া নিয়েই প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement