advertisement

৮০০ কোটি টাকার মালিক ধোনি কী না দিলেন মাত্র ১ লক্ষ টাকা ! ভক্তদের ট্রোলিংয়ের জবাব দিলেন স্ত্রী সাক্ষী

Last Updated:

ট্যুইট করেই মাহির এক লক্ষ টাকা দেওয়ার গুজব ওড়ালেন স্ত্রী সাক্ষী ধোনি ৷

#রাঁচি: করোনা মোকাবিলায় ধোনির আর্থিক সাহায্য নিয়ে গুজব ৷ তিনি মাত্র এক লক্ষ টাকা দান করেছেন, তা জানতে পেরেই নেট দুনিয়ায় শুরু হয় ট্রোলিং ৷ সবারই একটাই বক্তব্য ছিল, ৮০০ কোটি টাকা সম্পত্তির মালিক কী না শেষে মাত্র ১ লক্ষ টাকা দান করলেন ! তবে এব্যাপারে ধোনির পাশে দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী ৷ তিনি বলেন, খবরটা ভুয়ো ৷ এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ ট্যুইট করেই মাহির এক লক্ষ টাকা দেওয়ার গুজব ওড়ালেন স্ত্রী সাক্ষী ধোনি ৷
advertisement
করোনা আতঙ্কে ভুগছে এখন গোটা বিশ্ব ৷ প্রত্যেক দেশের সেলিব্রিটিরাই সেদেশের সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ৷ সেই তালিকায় রয়েছেন বিভিন্ন ক্রীড়াবিদরাও ৷ সৌরভ ৫০ লক্ষ টাকা দামের চাল দেওয়ার পাশাপাশি সচিনও দান করেছেন ৫০ লক্ষ টাকা ৷ সিএবি-র তরফে দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৷ পিভি সিন্ধু, শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মতো অনেক খেলোয়াড়ই সাহায্যের কাজে এগিয়ে এসেছেন ৷ এই তালিকায় যুক্ত হয় ধোনির নামও ৷ কিন্তু তাঁর মাত্র ১ লক্ষ টাকা দেওয়ার ভুল খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ব্যাপকভাবে ট্রোলড হন ধোনি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৮০০ কোটি টাকার মালিক ধোনি কী না দিলেন মাত্র ১ লক্ষ টাকা ! ভক্তদের ট্রোলিংয়ের জবাব দিলেন স্ত্রী সাক্ষী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
  • রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন !

  • ঠান্ডা কমবে

  • উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement