advertisement

করোনা তথ্য নিয়ে বিভ্রান্তি, রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩, সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যসচিব

Last Updated:

মেডিক্যাল বুলেটিন প্রকাশের দেড় ঘণ্টার মধ্যে বদলে গেল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৷ তথ্য দিয়ে পরিসংখ্যান স্পষ্ট করলেন মুখ্যসচিব

#কলকাতা: রাজ্য সরকারের করোনা নিয়ে তৈরি বিশেষজ্ঞ চিকিৎসক কমিটির মেডিক্যাল বুলেটিন প্রকাশের দেড় ঘণ্টার মধ্যে ফের বদলে গেল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৷ বৃহস্পতিবার বিকেলেই বুলেটিন প্রকাশ করে রাজ্যের করোনা নিয়ে তৈরি চিকিৎসক কমিটি জানায়, মৃতের সংখ্যা ৭ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যসচিব রাজীবা সিনহা জানান, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ বাকি চারজনের করোনায় মৃত্যু হয়েছে কিনা তা প্রমাণিত নয় ৷
সাড়ে চারটে থেকে ছটা, এই সময়ের ব্যবধানে বদলে গেল পরিসংখ্যানও ৷ চিকিৎসকদের মেডিক্যাল বুলেটিনের তথ্য বদলে গিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা অর্ধেক কমে গেল ৷ রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে জানান, বাকি চারজন যাদের মৃত্যু হয়েছে তারা অন্য শারীরিক সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন ৷ তাই তারা কোভিড ১৯ পজিটিভ হলেও তাদের মৃত্যু করোনায় হয়েছে এমনটা বলা যায় না ৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক বৈঠকে একই দাবি করেছিলেন ৷ স্পষ্টভাবে জানিয়েছিলেন রাজ্যে কোভিড ১৯-এর কারণে তিনজনের মৃত্যু হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা তথ্য নিয়ে বিভ্রান্তি, রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩, সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যসচিব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement