advertisement

আইপিএল কী এবার কলম্বোতে ! বোর্ডকে প্রস্তাব দিল শ্রীলঙ্কা

Last Updated:

তাহলে কি এবার অন্য দেশে হবে আইপিএল

#কলম্বো: করোনা ভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে সব খেলাধুলোর প্রায় সব ইভেন্টই বন্ধ ৷ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে আইপিএল ৷ এই অবস্থায় সাহায্যকারী দেশ হিসেবে এগিয়ে এল শ্রীলঙ্কা ৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় বোর্ড যদি চায় তাহলে আইপিএল আয়োজন করতে পারে শ্রীলঙ্কা ৷
২৯ মার্চ থেকে আইপিএলের ১৩ তম মরশুম শুরু হওয়ার কথা ছিল৷ করোনা অতিমারির জেরে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হয়েছিল টুর্নামেন্ট আর এরপর সেটা ৩ মে অবধি লকডাউনের দ্বিতীয় পর্ব ঘোষণার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ৷
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে ৷ এসএলসি প্রেসিডেন্ট শাদমি সিলভা জানিয়েছেন আইপিএল যদি বাতিল হয় তাহলে বিসিসিআই ও কর্ণধারদের ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে ৷
advertisement
advertisement
তাদের ক্ষতির পরিমাণ কিছুটা কমবে সেটা যদি অন্য দেশে আয়োজন করা হয় তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হবে ৷
আরও জানা গেছে , যদি খেলা শ্রীলঙ্কায় হয় তাহলে ভারতীয় দর্শকরা টেলিভিশনে খেলা দেখতে পাবেন ৷ এর আগেও আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছে ৷ তারা আরও জানিয়েছেন ভারতীয় বোর্ডের থেকে তারা উত্তরের আশায় রয়েছেন ৷
advertisement
২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় হয়েছে এবং ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের প্রথম দুটি সপ্তাহ আয়োজিত হয়েছিল ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আইপিএল কী এবার কলম্বোতে ! বোর্ডকে প্রস্তাব দিল শ্রীলঙ্কা
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement