advertisement

ব্রিটেনের রাজপরিবারে করোনা থাবা, প্রিন্স চার্লসের পর এবার করোনা আক্রান্ত রানীর আরও এক ঘনিষ্ঠ

Last Updated:

রানির সঙ্গে প্রতিনিয়তই তাঁর ওঠাবসা ৷ রাজপরিবারে করোনা সংক্রমণের খবরে আতঙ্কিত সকলে ৷

#লন্ডন: ব্রিটেনের রাজ পরিবারে আরও বাড়ল করোনা সংক্রমণের আতঙ্ক ৷ প্রিন্স চার্লসের পর এবার কোভিড ১৯ পজিটিভ রানি দ্বিতীয় এলিজাবেথের সবথেকে ঘনিষ্ঠ পরিচারিকা ৷ এই খবর আসার পরই রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ব্রিটেনে ৷
চলতি সপ্তাহের বুধবারই বাকিংহাম প্যালেসের তরফ থেকে প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল ৷ সপ্তাহ না পেরোতে পেরোতেই সামনে এল রাজপ্রাসাদে আরও এক সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর ৷ একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, রানির সবথেকে ঘনিষ্ঠ পরিচারিকা, যার কাজই ছিল রানিকে বিভিন্ন সময়, ফলের রস, খাবার পরিবেশন করা ৷ রানির পোষ্য কুকুরের দেখভাল করা ৷ এমনকি অতিথিরা এলে আপ্যায়নের দায়িত্বভারও ছিল এই পরিচারিকার উপর ৷ রানির এতটাই ঘনিষ্ঠ তিনি যে সমস্ত চিঠি এবং রানির জন্য বার্তা সবটাই সামলাতেন এই পরিচারিকা ৷
advertisement
প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই ডাচেসকেও স্কটল্যান্ডে আইসোলেশনে রাখা হয়েছে ৷  এরপরই ৯৩ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথও তাঁর ৯৮ বছরের স্বামীকে নিয়ে বাকিংহাম ক্যাসেল ছেড়ে উইন্ডসোর ক্যাসেলে গিয়ে থাকতে শুরু করেন ৷ রাজপরিবারে করোনা সংক্রমণের খবরে আতঙ্কিত সকলে ৷ এবার রানির ঘনিষ্ঠ পরিচারিকার আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে রাজপরিবার ৷ বাকিংহাম প্যালেসের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘রাজ পরিবারের প্রত্যেকেই তাদের প্রিয় রানি এবং ডিউকের জন্য চিন্তিত ৷ সকলে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত আতঙ্কিত সকলে ৷ রানির আশপাশে থাকা সকলের করোনা টেস্ট এখনও করা না হলেও শীঘ্রই করা হবে ৷ তবে রাজপ্রসাদের বাতাসে এখন আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে ৷’
advertisement
advertisement
তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা দি সান-এর রিপোর্ট অনুযায়ী, রানির আশপাশে থাকা ঘনিষ্ঠ ১২ জন কর্মচারির করোনা টেস্ট ইতিমধ্যেই করা হয়েছে এবং তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ অন্যদিকে, শনিবার পর্যন্ত ব্রিটেনে ১৭ হাজার মানুষের করোনা সংক্রমণের তথ্য সামনে এসেছে এবং কোভিড ১৯ সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১,০১৯ জনের ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ব্রিটেনের রাজপরিবারে করোনা থাবা, প্রিন্স চার্লসের পর এবার করোনা আক্রান্ত রানীর আরও এক ঘনিষ্ঠ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement