advertisement

লকডাউন: এখানে খোলা থাকবে না সেলুন, বিউটি পার্লার ও মদের দোকান

Last Updated:

কেরল সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্যে মদের দোকান খোলা যাবে না ৷

#চেন্নাই: তামিলনাড়ু সরকার গোটা দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি দেখে রাজ্যে কনটেইনমেন্ট জোনে কোনওরকমের ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ অন্যদিকে চেন্নাইয়ে নন কনটেইনমেন্ট জোনে ২৫ শতাংশ ওয়ার্কফোর্স নিয়ে বিশেষ আর্থিক গতিবিধির জন্য ছাড় দেওয়া হয়েছে ৷ আইটি সেক্টর ১০ শতাংশ স্টাফ নিয়ে কাজ করবে ৷ সংস্থার কর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে সংস্থাকে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷ দরকরি সামগ্রীর দোকান রাজ্যে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ৷
রাজ্যের তরফে জানানো হয়েছে নন কনটেইনমেন্ট জোনে হেয়ার সেলুন ও বিউটি পার্লার ছাড়া হার্ডওয়্যার, স্যানিটারিওয়্যার, বিদ্যুৎ, মোবাইল ফোন, ল্যাপটপ, চশমার দোকান সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা যাবে ৷ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকবে যেখানে শুধু Take Away পরিষেবা দেওয়া হবে ৷
অন্যদিকে কেরল সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্যে মদের দোকান খোলা যাবে না ৷ কোনও পাবলিক যানবাহন চলাচল করবে না ৷ প্রাইভেট গাড়িতে চালক ছাড়া আর দু’জন যাত্রা করতে পারবেন ৷ নন কনটেইনমেন্ট জোনে বাইক চলতে পারে কিন্তু চালক ছাড়া আর কেউ ওঠতে পারবে না ৷
advertisement
advertisement
কেরলের মুখ্যমন্ত্রী জানান, সিনেমা হল, ধার্মিক স্থানে এখনও নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ মল, সেলুন, বিউটি পার্লার বন্ধ থাকবে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন: এখানে খোলা থাকবে না সেলুন, বিউটি পার্লার ও মদের দোকান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement