advertisement

করোনা যোদ্ধাদেরও মুক্তি নেই!‌ অসমে কর্তব্যরত নার্সকেই ধর্ষণের চেষ্টা

Last Updated:

বেসরকারি হাসপাতালের কর্মী ওই দুই নার্স তারপর কোনওমতে ধর্ষকদের কবল থেকে বেঁচে ফেরেন হাসপাতালে।

#‌দিসপুর:‌ করোনা যোদ্ধা নার্সদের যখন একদিকে বাহবা দিচ্ছে দেশ, তখনই অসমের একটি ঘটনায় অনেকেই শিউরে উঠেছেন। গত শনিবার রাতে অসমের বিশ্বনাথ জেলার, বিশ্বনাথ চৈরালি এলাকা‌র একটি হাসপাতালে নিজেদের কাজ করতে যাচ্ছিলেন দুই নার্স। রাতের অন্ধকারে সেই সময়েই তাঁদের উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। তারা ওই দুই নার্সকে ধর্ষণের চেষ্টা করে।
বেসরকারি হাসপাতালের কর্মী ওই দুই নার্স তারপর কোনওমতে ধর্ষকদের কবল থেকে বেঁচে ফেরেন হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষকে সরাসরি ঘটনার কথা জানান তাঁরা। তারপরই এলাকায় খবর রটে যায়। কিছুক্ষণের মধ্যে স্থানীয় মানুষদের সাহায্যেই ধর্ষকদের একজন ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
ওই দুই নার্স পুলিশকে জানিয়েছেন,  এর আগেও তাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। তবে তখন ভয়ে তাঁরা কাউকে কিছু বলতে পারেননি। তবে শনিবার তাঁরা যখন তাঁদেরই এক সহকর্মীকে তুলে তারপর হাসপাতালে যাওয়ার পথে ছিলেন, সেই সময় একটি পেট্রোল পাম্পে আবারও এই ঘটনা ঘটে। তাঁরা ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু এবারে না বলে আর কোনও উপায় ছিল না। অভিযুক্তদের মধ্য একজনকে ধরতে পেরেছে পুলিশ। অন্যজন এলাকা ছেড়ে পালিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা যোদ্ধাদেরও মুক্তি নেই!‌ অসমে কর্তব্যরত নার্সকেই ধর্ষণের চেষ্টা
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement