advertisement

Nashik Oxygen Tanker Leak Tragedy: নাসিকের হাসপাতালে দমবন্ধ হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু, গভীর শোকপ্রকাশ মোদি-রাহুলের

Last Updated:

মহারাষ্ট্রের নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালের এ দিনের মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)।

#নাসিকঃ অক্সিজেন ট্যাঙ্কার লিক (Oxygen Tanker Leak) হয়ে যাওয়ায় ৩০ মিনিট বন্ধ ছিল হাসপাতালের অক্সিজেন সরবরাহ (Oxygen Supply)। আর তাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ২২ করোনা রোগীর (Corona Positive Patients)। মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালের। এ দিনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) , কংগ্রস নেতা রাহুল গান্ধি (Rahul Gndhi)।
advertisement
ট্যুইটার হ্যান্ডেলে মোদি শোকজ্ঞাপন করে লিখেছেন, "নাসিক হাসপাতালে অক্সিজেন লিক করে রোগী মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মৃতদের পরিবারের সদস্যদের  সমবেদনা জানাই।" রাহুল গান্ধি ট্যুইট করে ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন। লেখেন, "নাসিক হাসপাতালের রোগী মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহারাষ্ট্র সরকার এবং কংগ্রেস নেতৃত্বের কাছে অনুরোধ, সকলে মৃতদের পরিবারের পাশে থাকুন।"
advertisement
সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে দশ'টা নাগাদ ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ায়  পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয়েছিল ভেন্টিলেটর। তার জেরেই একে একে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল খতিয়ে দেখছেন।
advertisement
মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র শিংগানে বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা। ট্যাঙ্কারের দেওয়ালে লিক হয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, তাতে ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা বিস্তারিত রিপোর্ট পাওয়ার যথাসম্ভব চেষ্টা করছি। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। "
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Nashik Oxygen Tanker Leak Tragedy: নাসিকের হাসপাতালে দমবন্ধ হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু, গভীর শোকপ্রকাশ মোদি-রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement