advertisement

করোনায় মৃত সাফাইকর্মীর আত্মীয়, রাষ্ট্রপতি ভবনেও করোনা আতঙ্ক

Last Updated:

ঘটনার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে ওই সাফাইকর্মীর ঘর এবং তার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে৷

#নয়াদিল্লি: এবার রাষ্ট্রপতি ভবনের ভিতরেও করোনা আতঙ্ক৷ সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনের এক সাফাই কর্মীর আত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ মৃত ব্যক্তির শেষকৃত্য এবং পারলৌকিক কাজ অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনের ওই সাফাইকর্মী৷ ঘটনার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে ওই সাফাইকর্মীর ঘর এবং তার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের এ পকেটের ১৭ নম্বর গেটের কাছে ওই সাফাইকর্মী থাকেন৷ রাষ্ট্রপতি ভবনের আধিকারিকদের দফতরে তিনি কাজ করেন৷ ইতিমধ্যেই গোটা এলাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সিল করা হয়েছে৷
ওই সাফাইকর্মী তাঁর পরিবারের তিরিশ জন সদস্যকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্সিয়াল এস্টেট-এ বসবাস করেন৷ তাঁদের প্রত্যেককেই সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি যে আধিকারিকের দফতরে ওই সাফাইকর্মী কাজ করেন তাঁকেও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে স্বস্তির খবর, ওই সাফাইকর্মী বা তাঁর পরিবারের কারও শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় মৃত সাফাইকর্মীর আত্মীয়, রাষ্ট্রপতি ভবনেও করোনা আতঙ্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement